এক্সপ্লোর

Twitter New Feature: ট্যুইটারে বিদ্বেষমূলক মন্তব্য করলেই সাময়িকভাবে অ্যাকাউন্ট ব্লক

Twitter: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল, বিদ্বেষমূলক বা হিংসাত্মক পোস্টের অভিযোগ নতুন নয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার ব্যবস্থা নিচ্ছে ট্যুইটার।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল, বিদ্বেষমূলক বা হিংসাত্মক পোস্টের অভিযোগ নতুন নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে বলেও অভিযোগ। বিশেষ করে ট্যুইটারের বিরুদ্ধে বহু অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার ব্যবস্থা নিচ্ছে ট্যুইটার। কোনও ব্যক্তি এবার থেকে ট্যুইটারে বিদ্বেষমূলক মন্তব্য করলেই সাতদিনের জন্য তাঁর অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।

এ বিষয়ে ব্লগে ট্যুইটারের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার জারুদ ডোহার্টি লিখেছেন, ‘ক্ষতিকারক মন্তব্য দূর করে ট্যুইটার ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষিত করাই আমাদের লক্ষ্য। ক্ষতিকারক মন্তব্যের জন্য কাউকে যাতে সমস্যায় না পড়তে হয়, সেটা নিশ্চিত করতে চাইছি আমরা।’

ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিকারক মন্তব্যকারীদের অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করার জন্য ‘সেফটি মোড’ চালু করা হচ্ছে। কারও প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করলে, ঘৃণা ছড়ালে, হিংসায় উস্কানি দিলে, এমনকী অযাচিতভাবে কারও ট্যুইটে আপত্তিকর মন্তব্য করলেও সাময়িকভাবে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।

ট্যুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সেফটি সেটিংসে এই নতুন ফিচার অন করা হলে নেতিবাচক মন্তব্য পর্যালোচনা শুরু করা হবে। ট্যুইটের বিষয়বস্তু এবং যিনি ট্যুইট করেছেন তাঁর সঙ্গে মন্তব্যকারীদের সম্পর্ক খতিয়ে দেখা হবে। যদি কেউ ক্ষতিকারক বা অনভিপ্রেত মন্তব্য করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এর অর্থ, সাতদিনের জন্য সংশ্লিষ্ট ট্যুইটার ব্যবহারকারী অন্যদের ট্যুইটার অ্যাকাউন্ট ফলো করা, ট্যুইট দেখা বা সরাসরি বার্তা পাঠানোর সুযোগ পাবেন না। 

পাশাপাশি ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমাদের প্রযুক্তির মাধ্যমে বর্তমানে ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। ফলে ট্যুইটার ব্যবহারকারীরা যে অ্যাকাউন্টগুলি ফলো করেন বা নিয়মিত যাঁদের ট্যুইটের জবাব দেন, সেই অ্যাকাউন্টগুলি স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে না। আমাদের এই সেফটি মোডের মাধ্যমে ট্যুইটার ব্যবহারকারীদের লাভ হচ্ছে কি না, সেদিকে আমাদের নজর থাকব। এই প্রযুক্তি আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।’

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget