এক্সপ্লোর

Twitter Fleets Discontinued: ৩ অগাস্ট থেকে ফ্লিট ফিচার বন্ধ হয়ে যাচ্ছে, জানাল ট্যুইটার

We are removing Fleets on August 3, working on some new stuff, informed Twitter. | ফ্লিটের বদলে নতুন কোনও ফিচার চালু করার কথা ভাবছে ট্যুইটার কর্তৃপক্ষ। 

নয়াদিল্লি: ফ্লিট ফিচার বন্ধ করে দিচ্ছে ট্যুইটার। ৩ অগাস্ট থেকে আর পাওয়া যাবে না এই ফিচার। ফ্লিটে কথোপকথনে নতুন করে বেশি মানুষ যোগ দিচ্ছেন না। সেই কারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই ফিচার। এর বদলে নতুন কোনও ফিচার চালু করার কথা ভাবছে ট্যুইটার কর্তৃপক্ষ। 

ট্যুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মানুষ যাতে সংক্ষিপ্তভাবে তাঁদের মনের ভাবনা প্রকাশ করতে পারেন, সেজন্যই ফ্লিট ফিচার চালু করা হয়েছিল। আমাদের মনে হয়েছিল, মানুষ আরও বেশি স্বস্তিবোধ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যত বেশি মানুষ এই কথোপকথনে যোগ দেবেন বলে আশা করা হয়েছিল, তত বেশি মানুষ যোগ দেননি।’

ট্যুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘আমরা বড় আকারে কিছু করতে চাইছি। মানুষ যাতে আরও বেশি করে কথোপকথনে যোগ দিতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য নতুন ফিচার চালু করার পরিকল্পনা রয়েছে। ফ্লিটসের মতো ফিচার আপডেট করা হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছে। তবে সেটা হবে না। ট্যুইটারের ফিচারগুলি উন্নত করার চেষ্টা চলছে।’ 

গত বছরের নভেম্বরে ফ্লিটস ফিচার চালু হয়েছে। ট্যুইটার ব্যবহারকারীরা ‘ফ্লিটিং থটস’ হিসেবে ছবি, ভিডিও বা কোনও লেখা পোস্ট করতে পারেন, যা ২৪ ঘণ্টা দেখা যায়। কিন্তু এবার এই ফিচারই বন্ধ হয়ে যাচ্ছে। 

ফ্লিটস বন্ধ হয়ে যাওয়ার খবর শুনে বেশিরভাগ ট্যুইটার ব্যবহারকারীই খুশি। একজন লিখেছেন, ‘এটা উচিত পদক্ষেপ। ট্যুইটার একটি ফিচার সরিয়ে নেওয়ার সাহস দেখাতে পারায় আমি খুশি। অনেক সফটঅ্যয়ার প্রোডাক্টসই পুরনো ফিচারের আবর্জনায় পরিণত হয়।’ 

অপর একজন লিখেছেন, ‘অনেক সময় আমরা যেভাবে ভাবি, জীবন সেভাবে চলে না। কিন্তু আমাদের কিছু করার থাকে না। তাই জীবন যেভাবে চলে, আমাদেরও সেভাবেই চলতে হয়।’

ফ্লিট বন্ধ হয়ে যাওয়ার পর এবার ট্যুইটার ব্যবহারকারীরা এডিট অপশন এবং নির্দিষ্ট বিষয় বেছে নেওয়ার সুবিধা চাইছেন। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget