এক্সপ্লোর

PM Modi Cabinet Reshuffle: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, ঠাঁই পেতে পারেন ২৭ নতুন মুখ, সম্ভাব্য মন্ত্রী কারা?

কংগ্রেসের প্রাক্তন নেতা জ্যোতিরাদিত্যর দলবদলে মধ্যপ্রদেশে সরকার গড়তে পেরেছে বিজেপি। মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তিনি। এছাড়াও বিহারে বিজেপি নেতা সুশীল মোদিও মন্ত্রী হতে পারেন।

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বেশ কয়েকদিন জল্পনা চলছে।এই জল্পনার মধ্যেই খবর যে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে ২৭ জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুশীল মোদি, সর্বানন্দ সোনোয়াল, নারায়ণ রানে, ভূপেন্দ্র যাদবের মতো হেভিওয়েটের নাম। মন্ত্রিসভার সম্ভাব্য বড়সড় রদবদলে তাঁরা জায়গা পেতে পারেন। 
কংগ্রেসের প্রাক্তন নেতা জ্যোতিরাদিত্যর দলবদলে মধ্যপ্রদেশে সরকার গড়তে পেরেছে বিজেপি। মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তিনি। এছাড়াও বিহারে বিজেপি নেতা সুশীল মোদিও মন্ত্রী হতে পারেন। তিনি বিহারে নীতীশ সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এবার তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তখন থেকেই জল্পনা চলছিল, তাঁকে কেন্দ্রে নিয়ে আসা হতে পারে। এছাড়াও বিজেপির সংগঠনের গুরুত্বপূর্ণ দুই মুখ দলের সাধারণ সম্পাদক রাজস্থানের ভূপিন্দর যাদব ও কৈলাস বিজয়বর্গীয়ও সম্ভাব্যদের তালিকায় রয়েছেন বলে খবর। পশ্চিমবঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের হয়ে জোরাল প্রচার চালিয়েছিলেন। 
বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর ইসলামের নামও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে বিবেচনাধীন বলে মনে করা হচ্ছে। 
সম্প্রতি অসমে বিধানসভা ভোট বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। এ জন্য মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হয় সর্বানন্দ সোনোয়ালকে। সেই সোনোয়ালকে এবার কেন্দ্রে মন্ত্রী করা হতে পারে। 
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে, মহারাষ্ট্রের বিড়ের সাংসদ প্রীতম মুণ্ডে ও গোপীনাথ মুণ্ডের মেয়ের নামও এই রদবদলের তালিকায় রয়েছে বলে মনে করা হচ্ছে। 
উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির প্রধান স্বতন্ত্র দেব নিশ্চিতভাবেই মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বলে খবর। আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন। ভোটে বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের অভিযানের নেতৃত্বে থাকবেন তিনি। 
মহারাজগঞ্জের সাংসদ পঙ্কজ চৌধুরী, বরুণ গাঁধী ও জোট শরিক দলের অনুপ্রিয়া পটেলও সম্ভাব্যদের তালিকায় রয়েছেন বলে খবর। 
রাজ্যসভা সাংসদ অনিল জৈন, ওড়িশার দলের নেতা অশ্বিনী বৈষ্ণব ও বৈজয়ন্ত পাণ্ডা, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর নামও তালিকায় রয়েছে বলে খবর। 
রাজস্থান থেকে বেশ কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পিপি চৌধুরী, রাজস্থানের চুরু থেকে নির্বাচিত কনিষ্ঠতম সাংসদ রাহুল কাসওয়ান ও সিকরের সাংসদ সুমেধানন্দ সরস্বতী।
দিল্লি থেকে একমাত্র সাংসদ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন নয়াদিল্লির সাংসদ মীনাক্ষী লেখি। 
এলজেপি নেতা চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে সম্প্রতি বিদ্রোহ ঘোষণা করেছেন পশুপতি পারস। তিনিও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এছাড়াও জেডিইউ-র দুই নেতা আরসিপি সিংহ ও সন্তোষ কুমারের নামও তালিকায় রয়েছে বলে খবর। 
মন্ত্রিসভার সম্প্রসারণে কর্ণাটকের প্রতিনিধি হিসেবে থাকতে পারেন রাজ্যসভা সাংসদ রাজীব চন্দ্রশেখর। গুজরাত বিজেপির সভাপতি সিআর পাটিল ও আমেদাবাদ পশ্চিমের সাংসদ কীর্তি সোলাকির নামও বিবেচনাধীন বলে জানা গেছে। 
হরিয়ানা থেকে সিরসার সাংসদ তথা প্রাক্তন আয়কর আধিকারিক সুনীতা দুগ্গল সম্ভাব্যদের মধ্যে রয়েছেন। লাদাখের সাংসদ জামইয়াং টিসেরিং নামগিয়াল ২০১৯-এ সংসদে তাঁর ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের শীর্ষ নেতাদের মন জয় করেছিলেন। এবার মন্ত্রিসভায় তাঁর জন্যও দরজা খুলতে পারে। 
রাম বিলাস পাসোয়ান ও সুরেশ অঙ্গদির মৃত্যু এবং শিবসেনা ও অকালি দলের জোট ছেড়়ে বেরিয়ে যাওযার কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল খুব শীঘ্রই হতে পারে বলে জল্পনা চলছে। তা হলে ২০১৯-র নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তন পর এটাই হবে মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget