এক্সপ্লোর

দুর্ঘটনার পর উন্নাওয়ের নির্যাতিতা এখনও ভেন্টিলেশনে, অবস্থার উন্নতি সামান্যই, বলছেন চিকিৎসকেরা

নির্যাতিতার আইনজীবীর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে

লখনউ: পথ দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাওয়ের নির্যাতিতা এখনও ভেন্টিলেশনে আছেন। তাঁর অবস্থার খুব সামান্যই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এখনও তাঁর জ্ঞান ফেরেনি বলেও জানানো হয়েছে। রবিবার রায়বেরিলিতে একটি ট্রাক তাঁদের গাড়িকে ধাক্কা মারার পর মারা যান উন্নাওয়ের নির্যাতিতার দুই আত্মীয়। নির্যাতিতা নিজে এবং তাঁর আইনজীবী গুরুতর আহত হন। তাঁদের ভর্তি করা হয় স্থানীয় কিংগ জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে। সেই দুর্ঘটনার পর নতুন করে অভিযুক্ত হয়েছেন বিজেপির বিধায়ক কুলদীপ সিংহ সেনগার। দুবছর আগে উন্নাও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিসাবে যিনি এখন কারাবাসে। কিংগ জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালের ট্রমা সেন্টারের প্রধান ডক্টর সন্দীপ তিওয়ারি বুধবার বলেছেন, 'উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার শরীরে একাধিক হাড় ভেঙেছে। আজ ওঁর অবস্থার খুব সামান্যই উন্নতি হয়েছে। তবে সেটাকে সন্তোষজনক বলা চলে না। ওঁর জ্ঞান এখনও ফেরেনি।' সন্দীপ জানিয়েছেন, সিটি স্ক্যান করে নির্যাতিতার মাথায় কোনও চোট পাওয়া যায়নি। তবে সন্দীপ বলেছেন, 'সিটি স্ক্যানে মাথার সব আঘাত ধরা যায় না। তাই মস্তিষ্কে আঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের দল ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছে।' উন্নাও নির্যাতিতার আইনজীবীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সন্দীপ। বলেছেন, 'বুধবার কিছুক্ষণের জন্য ভেন্টিলেশনের বাইরে আনা হয়েছিল আইনজীবীকে। সেই সময়ে ওঁর অবস্থা স্থিতিশীলই ছিল। পরে অবশ্য তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়।' অন্য কোনও বিশেষজ্ঞ চিকিৎসক আনা হতে পারে? সন্দীপ জানিয়েছেন, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব নেই। প্রয়োজন হলে লখনউয়ের অন্য দুই হাসপাতাল - এসজিপিজিআই ও রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকেও বিশেষজ্ঞদের আনা হতে পারে। দুর্ঘটনা নিয়ে তদন্ত করছে সিবিআই। বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে যে, এই দুর্ঘটনা আসলে খুনের চেষ্টা। এর নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget