এক্সপ্লোর

Uttarakhand Election Result 2022: উত্তরাখণ্ডে প্রথমবার ক্ষমতায় ফিরল শাসক দল

Uttarakhand Assembly Election Result 2022: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল বিজেপি। উত্তরাখণ্ড কখনও পরপর দু’বার এক দলের ওপর আস্থা রাখেনি। এবার তার ব্যাতিক্রম হল।

নৈনিতাল: উত্তরপ্রদেশ-সহ (Uttar Pradesh) ৪ রাজ্যের বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। লোকসভা ভোটের (2024 Lok Sabha Elections) দু’বছর আগে কার্যত সেমিফাইনালের যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জয় পেল বিজেপি (BJP)। চার রাজ্যের মধ্যে দু’টি রাজ্য, অর্থাৎ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে (Uttarakhand) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল গেরুয়া শিবির। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি। উত্তরাখণ্ড কখনও পরপর দু’বার এক দলের ওপর আস্থা রাখেনি। প্রতি ৫ বছর অন্তর ক্ষমতার হাত বদল হয়েছে। এবার তার ব্যাতিক্রম হল। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি।

লালকুঁয়া (Lalkuan) আসন থেকে হেরে গিয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও হেভিওয়েট কংগ্রেস নেতা হরিশ রাওয়াত (Harish Rawat)। 

উত্তরাখণ্ডে বিধানসভা আসন ৭০টি। এর মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ৪৪টি আসন। কংগ্রেস পেয়েছে ১৯টি আসন। অন্যান্যরা পেয়েছে চারটি আসন।

আরও একবার শোচনীয় পরাজয়ের পর রাহুল গাঁধী (Rahul Gandhi) ট্যুইট করে বললেন, 'মানুষের এই রায় বিনম্রভাবে মেনে নিচ্ছি। যাঁরা জনতার রায়ে জিতেছেন, তাঁদের জন্য শুভেচ্ছা রইল। কংগ্রেসের সমস্ত কর্মী এবং স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানাই কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্য। আমরা এই ফলাফল থেকে শিক্ষা নেব এবং ভারতের মানুষের জন্য কাজ করে যাব।'

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এতদিন বিজেপি বড় জয় পেলেই মুখে মুখে শোনা যেত মোদি-শাহ জুটির কথা। কিন্তু, উত্তরপ্রদেশে বিজেপির জয়ের পর চারদিকে শুধু একটাই জুটির নাম, মোদি-যোগী। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি তবে ভবিষ্যতের ইঙ্গিত? আগামী দিনে বিজেপিতে নরেন্দ্র মোদির উত্তরসূরি হিসেবে কি উঠে আসতে চলেছেন গেরুয়া বসনধারী যোগী আদিত্যনাথ? নরেন্দ্র মোদির পর কি যোগীই বিজেপি সমর্থকদের হিন্দু হৃদয় সম্রাট হয়ে উঠতে চলেছেন? এবার কি নরেন্দ্র মোদির পর ‘বিজেপির নম্বর টু’ হিসাবে অমিত শাহের (Amit Shah) সঙ্গে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) অদৃশ্য প্রতিযোগিতা শুরু হতে চলেছে?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget