এক্সপ্লোর

বাজপেয়ী ছিলেন খাঁটি ভদ্রলোক, বলছেন জেটলি

নয়াদিল্লি: প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে খাঁটি ভদ্রলোক বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। তিনি স্মৃতিচারণা করে ব্লগে লিখেছেন, ‘অনেকেই অটলজির প্রয়াণকে একটি যুগের অবসান বলছেন। তবে আমি মনে করি, তিনি যে যুগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেটা চলছে। তাঁর নামের মতোই রাজনৈতিক যাত্রার প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি ছিল সঙ্কল্প। তাতে তিনি অটল ছিলেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে প্রথম কয়েক দশকে কংগ্রেসের একার দাপট ছিল। অটলজি একটি বিকল্প তৈরি করেন। সেটা গত দু’দশকে কংগ্রেসের চেয়ে বৃহত্তম হয়ে উঠেছে। (লালকৃষ্ণ) আডবাণীজির সঙ্গে মিলে তিনি কেন্দ্রে ও রাজ্যে দ্বিতীয়সারির নেতা তৈরি করেন।’ জেটলি আরও লিখেছেন, ‘অটলজি সবসময় নতুন চিন্তাভাবনাকে স্বাগত জানাতেন। তিনি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতেন। বন্ধুদের মতোই বিরোধীদের সঙ্গেও সহজেই আলোচনা করতেন তিনি। কোনও তুচ্ছ বিতর্কে জড়াতেন না। ১৯৯৮ সালে পোখরানে পরমাণু পরীক্ষা তাঁর সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। তিনি পাকিস্তানের সঙ্গে শান্তিস্থাপনের উদ্যোগও নেন। আবার যখন আগ্রাসনের প্রয়োজন ছিল, তখন কার্গিলে পাকিস্তানকে আঘাত করেছিলেন। পোখরান ও কার্গিল তাঁর সরকারের উল্লেখযোগ্য সাফল্য। আর্থিক ক্ষেত্রে তিনি উদারপন্থী ছিলেন। জাতীয় সড়ক, গ্রামীণ সড়ক, উন্নত পরিকাঠামো, নতুন টেলিকম নীতি, নতুন বিদ্যুৎ নীতি এর প্রমাণ।’ বাজপেয়ীর চরিত্র প্রসঙ্গে জেটলি লিখেছেন, ‘অটলজি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। রাজনৈতিকভাবে তিনি উদার ছিলেন। তিনি সমালোচনা গ্রহণ করতেন। তিনি সংসদীয় গণতন্ত্রের সৃষ্টি ছিলেন। তাই তিনি সর্বসম্মতিতে বিশ্বাস করতেন। তাঁর মধ্যে আক্রোশ ছিল না। যাঁরা তাঁর সঙ্গে একতম হতেন না, তাঁদের সঙ্গেও আলোচনা করতেন। বিরোধী শিবিরে থাকুন বা সরকারে, তাঁর দৃষ্টিভঙ্গি বদলায়নি। তিনি সাম্প্রতিক সময়ে অদ্বিতীয় সংযোগকারী ছিলেন। তাঁর বক্তব্যে রসিকতা থাকত। তাঁর শব্দচয়ন, তাৎক্ষণিক জবাব, অভিব্যক্তির মধ্যে কবিতার মাধ্যমে সবচেয়ে জটিল বিষয়ও সহজ ভাষায় বুঝিয়ে দিতেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget