এক্সপ্লোর

ভয় পাইনি, কিন্তু ১০০% নিশ্চিত না হয়ে মন্তব্য করব না, সিএএ-বিরোধী প্রতিবাদ সম্পর্কে বরুণ ধবন

আসন্ন ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’-র প্রচার উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন বরুণ।

মুম্বই: দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে বিক্ষোভ জারি থাকলেও, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বলিউড তারকা বরুণ ধবন। তাঁর দাবি, ভয় পাননি, তবে এ বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত না হয়ে মন্তব্য করবেন না। আসন্ন ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’-র প্রচার উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন বরুণ। সেখানেই নাগরিকত্ব সংশোধনী আইন-বিরোধী বিক্ষোভ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। জবাবে এই অভিনেতা বলেন, ‘সবারই ব্যক্তিগত মতামত রয়েছে। আমি ভয় পাইনি। আমি দেশ ও দেশের মানুষকে ভালবাসি। সবার সঙ্গে থাকলে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে হয়। সোশ্যাল মিডিয়ায় সব বিষয়ে মন্তব্য করা যেন নিয়ম হয়ে গিয়েছে। কেউ ট্যুইট না করলেই তার সমালোচনা করা হয়। কিন্তু ট্যুইটের মানে কী? দেশের সব মানুষ কী ট্যুইটারে আছেন? আমি বাড়িতে বসে বাবা-মা, বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারি। নিজের জীবনের মাধ্যমেই সবাই পরিবর্তন আনতে পারে।’ ফারহান আখতার, শিবানি ডান্ডেকর, মনিকা ডোগরার মতো বলিউড তারকারা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে বরুণ বলেছেন, ‘আমাদের দেশে যা হচ্ছে, সে বিষয়ে খবর রাখছি। কিন্তু চার-পাঁচ রকমের কথা শোনা যাচ্ছে বলে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমরা মুম্বইয়ে বসে আছি আর দেশের অন্য কোথাও কোনও ঘটনা ঘটছে। তাই কোনও বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত না হয়ে মন্তব্য করা উচিত নয়। যে কোনও শান্তিপূর্ণ আন্দোলনের উপর শক্তি প্রয়োগ খারাপ। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। লোকজন অন্যায় করছে। এটা সংবেদনশীল বিষয়। কোনও মন্তব্য করা বা কারও সমালোচনা করা সহজ। কিন্তু একজন ব্যক্তিত্বের দায়িত্ব থাকে। তাই আমি পরিস্থিতির বিষয়ে সবটা জেনেই মন্তব্য করব।’

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget