এক্সপ্লোর

সৌজন্য নয়, জেনিভা চুক্তি মেনেই অভিনন্দনকে ফেরাচ্ছে পাকিস্তান, আমরা খুশি, জানাল বায়ুসেনা

নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যতই শান্তির স্বার্থে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরানোর দাবি করুন না, সেটা মানতে রাজি নয় বায়ুসেনা। সৌজন্য নয়, বরং জেনিভা চুক্তি অনুসারেই অভিনন্দনকে ছাড়তে বাধ্য হচ্ছে পাকিস্তান, এমনই দাবি বায়ুসেনার। সাংবাদিক বৈঠকে বিমানবাহিনীর উপপ্রধান এয়ার ভাইস মার্শাল আর জি কে কপূর বলেছেন, ‘আগামীকাল অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে। এতে আমরা খুব খুশি। তাঁর ফেরার অপেক্ষায় আছি।’ বিমানবাহিনী ইমরানের এই পদক্ষেপকে সৌজন্য হিসেবে দেখছে কি না, সেই প্রশ্নের জবাবে কপূর বলেছেন, ‘আমরা এটিকে জেনিভা চুক্তি অনুযায়ী আচরণ হিসেবেই দেখছি।’ এই সাংবাদিক বৈঠকেই এক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘নৌবাহিনীকে তৈরি রাখা হয়েছে। পাকিস্তান যদি ভারতের জলসীমায় ঢুকে পড়ার দুঃসাহস দেখায়, তাহলে ভূমি, জল বা আকাশে বাধা দেওয়া, প্রতিরোধ করা এবং পরাস্ত করার জন্য তৈরি নৌবাহিনী। প্রয়োজন হলে দৃঢ়, দ্রুত ও কঠোর পদক্ষেপ করার বিষয়ে আশ্বাস দিচ্ছে নৌবাহিনী। দেশ ও নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে আমরা স্থলসেনা ও নৌবাহিনীর সঙ্গে আছি।’ অন্যদিকে, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে হাজির ছিলেন তিন বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget