এক্সপ্লোর

জল থেকে বিদ্যুৎগতিতে ঝাঁপিয়ে হরিণ শিকার পাইথনের, ভিডিও ভাইরাল

একটি জলাশয়ে একদল হরিণ জল খেতে এসেছিল। সেই সময়ই শিকার বেছে নিল একটা পাইথন।নিঁখুত কৌশলে পাইথন কীভাবে শিকারকে বাগে আনল, সেই ঘটনা ধরা পড়েছে মহারাষ্ট্রের সেন্ট্রাল চান্দা ডিভিশনে একটি নজরদারি ক্যামেরায়।

নয়াদিল্লি: জঙ্গলে পশুজন্তুদের শিকারের ঘটনায় অস্বাভাবিক কিছু নেই । প্রাকৃতিক এই নিয়মে এভাবেই বজায় থেকে জঙ্গলের খাদ্যশৃঙ্খলা। কিন্তু পশুদের শিকারের কোনও ভিডিও সামনে এলে তা দেখে অনেক সময়ই মেরুদণ্ডে হিমেল স্রোত বয়ে যায়। এ ধরনের একটা ঘটনা সামনে এল। মহারাষ্ট্রের একটি জঙ্গলে একটি শিকারের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। একটি জলাশয়ে একদল হরিণ জল খেতে এসেছিল। সেই সময়ই শিকার বেছে নিল একটা পাইথন। নিঁখুত কৌশলে পাইথন কীভাবে শিকারকে বাগে আনল, সেই ঘটনা ধরা পড়েছে মহারাষ্ট্রের সেন্ট্রাল চান্দা ডিভিশনে একটি নজরদারি ক্যামেরায়। সেই ভিডিও ইন্টারনেটে ঘোরাফেরা করছে। বন আধিকারিক সুশান্ত নন্দা ওই ভিডিও ট্যুইটারে শেয়ার করেন। ফুটেজে দেখা গিয়েছে, একদল হরিন জলাশয়ে এসে জল পান করছে। কোনওরকম বিপদের আঁচ তারা পায়নি। হঠাত্ করেই কর্দমাক্ত জলাশয় থেকে ঝাঁপ দিয়ে একটি হরিণকে ধরে ফেলে কুণ্ডলীতে পাকিয়ে জলে টেনে নিয়ে যায় এক পাইথন। একেবারে সঠিক সময় বুঝে শিকারের ওপর বিদ্যুত্ গতিতে ঝাঁপিয়ে পড়ে ওই পাইথন। ওই ভিডিও শেয়ার করে নন্দা লিখেছেন, শিকার ধরার সময় ওৎ পেতে বসে থাকার কৌশল নেয় পাইথন। সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে শিকারকে আঘাত করে। ৫০ মিলি সেকেন্ডের মধ্যেই শিকারকে কামড়ে ধরে (মানুষের চোখের পলক পড়তে সময় নেয় ২০০ মিলিসেকেন্ড)। পাইথনের এই তীব্র গতি থেকে বিস্মিত অনেক নেটিজেনই। একজন লিখেছেন, পাইথন যে এতটা ক্ষিপ্রতা রয়েছে, তা জানা ছিল না। অন্য একজন লিখেছেন, আশ্চর্যজনক ও ভয়াবহ।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget