এক্সপ্লোর

কানপুরে ৮ পুলিশকর্মী খুন: মূল অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবে গ্রেফতার উজ্জয়িনী থেকে

তার সম্পর্কে খোঁজ দিলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ...

লখনউ: অবশেষে গ্রেফতার উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবে। ফেরার বিকাশকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের কানপুরে ৮ পুলিশ কর্মী খুনে মূল অভিযুক্ত বিকাশ ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল। আজ উজ্জয়িনীতে এক মন্দিরে পুজো দিতে গিয়েছিল বিকাশ। সেখানেই তাকে ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা। বেগতিক দেখে বিকাশ আত্মসমর্পণ করতে চায়। তখনই তাকে গ্রেফতার করা হয়।

তার খোঁজ পেতে পুলিশের ২০টি টিম গঠন করা হয়েছিল। গত সপ্তাহে ওই ঘটনার পর শুধু উত্তরপ্রদেশ নয়, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে বিকাশের খোঁজে তল্লাসি চালায় পুলিশ বাহিনী। তার সম্পর্কে খোঁজ দিলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।

ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বিকাশের পাঁচ সঙ্গী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। হামিরপুরে উত্তরপ্রদেশ এসটিএফের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশের ঘনিষ্ঠ সহযোগী, কুখ্যাত দুষ্কৃতী অমর দুবের। পুলিশ হেফাজতে বিকাশের দলের আরেক পাণ্ডা।

বিকাশের সঙ্গে যোগসাজসের অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই পুলিশ কর্মীও। অভিযোগ, পুলিশ বিকাশকে ধরতে যাওয়ার আগেই থানা থেকে সেই খবর পৌঁছে যায় বিকাশের কাছে।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, ফোনকলের রেকর্ড খতিয়ে দেখে এক ইন্সপেক্টর-সহ ২৪ জন পুলিশ কর্মীর সঙ্গে বিকাশ দুবের যোগাযোগের তথ্য মিলেছে।

এর আগে বিকাশ দুবের বাড়িতে বারুদের স্তূপের হদিশ পায় পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়, গ্যাংস্টার বিকাশ দুবে তার বাড়িতেই রীতিমতো বাঙ্কার বানিয়ে রেখেছিল। অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, ৫টি খুনের অভিযোগ-সহ ৭১টি মামলা থাকা সত্ত্বেও জেলার প্রথম দশ অপরাধীর তালিকায় নাম ছিল না বিকাশ দুবের। দু’দশক ধরে বিকাশ ও তার দলবল এলাকায় দাপিয়ে বেড়ালেও, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহসটুকু দেখাতে পারেনি কেউ।

কানপুরে ডিএসপি-সহ ৮ পুলিশ কর্মী খুনের পর সেই বিকাশই এখন হেফাজতে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget