এক্সপ্লোর

রাজ্যে গণপিটুনির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, বিধানসভায় পাস বিল

বিধানসভায় বিলটি নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গণপিটুনি সামাজিক অভিশাপ এবং এর বিরুদ্ধে লড়াই করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট গণপিটুনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।

কলকাতা:  নৃশংসতা রুখতে কড়া পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য বিধানসভায় সর্বসম্মতিতে পাস হয়ে গেল দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিঞ্চিং বিল – ২০১৯।শুক্রবার বিলটি পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজস্থান এই বিল এনেও পাস করাতে পারেনি। কারণ তারা রাজ্যপালের সম্মতি নেয়নি। আমরা রাজ্যপালের অনুমতি নিয়েই বিল পেশ করেছি। যখন দেশ অন্যায়, অত্যাচার, সঙ্কটের মধ্যে দিয়ে যায় তখন বাংলা পথ দেখায়। আজ দেশজুড়ে একটাই কথা লিঞ্চিং, লিঞ্চিং, লিঞ্চিং। লিঞ্চিং নিয়ে যা হচ্ছে, তা নিয়ে একটা অভিধান হয়ে যাবে। এর জন্য সমাজে সচেতনতার দরকার আছে। কেন একদল মানুষ, অন্য একজন মানুষকে খুন করবে? এই জিনিস বরদাস্ত করা ঠিক নয়। প্রধানমন্ত্রী এই নিয়ে বলেছেন। খুব কম বলেছেন। কেন্দ্র এখনও এই নিয়ে কোনও বিল নিয়ে আসেনি। দুর্যোধন, দুঃশাসনের রাজত্ব নয়। ভারতের ঐতিহ্য মেনেই ভারত চলবে। ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব লিঞ্চিং বিলে বলা হয়েছে, গণপ্রহারে কারও মৃত্যু হলে বা খুনের উদ্দেশে মারা হলে, দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড থেকে সর্বোচ্চ মৃত্যদণ্ড পর্যন্ত সাজার সংস্থান রয়েছে বিলে। সঙ্গে ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে। গণপ্রহারে কেউ আহত হলে দোষীদের ৩ বছর পর্যন্ত জেল বা ৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে।অথবা একসঙ্গে দুটোই কার্যকর হবে। গণপিটুনিতে কারও আঘাত গুরুতর হলে দোষীদের ১০ বছর কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডের সংস্থান থাকছে। অথবা, ২৫ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। এক্ষেত্রেও একসঙ্গে দুটো শাস্তিরও বিধান থাকছে। বিলের বিষয়বস্তু নিয়ে কোনও দলই বিরোধিতা করেনি। ধ্বনিভোটে বিধানসভায় পাস হয়ে যায় গণপ্রহার বিরোধী বিল। বাম ও কংগ্রেসের দাবি, অপরাধী যাতে কোনওভাবেই ছাড়া না পায়, তা সুনিশ্চিত করতে হবে সরকারকে। বিজেপির বক্তব্য, কোনওভাবেই এই বিলকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা চলবে না। তবে গণপিটুনি রোধে সরকার যে দিন বিধানসভায় কড়া বিল পাস করাল, সেদিনই দুই জেলায় গণপিটুনির ঘটনা ঘটল।দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ছাত্রীকে কটূক্তির অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। জলপাইগুড়িতেও টাকা ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ব্যাপক মারধর করা হয়।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget