এক্সপ্লোর

কাশ্মীর-ইস্যুতে ভারতের শান্তি প্রয়াসকে পূর্ণ সমর্থন, মত ইইউ প্রতিনিধিদলের, এবার দেশের বিরোধীদেরও যেতে দেওয়া উচিত, দাবি এক সদস্যের

মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ শ্রীনগর বিমানবন্দরে পা রাখেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ জনের এক প্রতিনিধিদল।

শ্রীনগর: জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানকে পূর্ণ সমর্থন আগত ইউরোপীয় সংসদের প্রতিনিধিদলের। বুধবার, সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়ে দিল প্রতিনিধিদল। এক সাংসদ বলেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস রোধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করছি। এখানে উষ্ণ অভ্যর্থনার জন্য আমরা ভারত সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে কৃতজ্ঞ। যদিও, ওই প্রতিনিধিদলের এক সদস্য মনে করেন, যেমনভাবে বিদেশি প্রতিনিধিদলকে কাশ্মীরে যেতে দেওয়া হয়েছে, ঠিক তেমনভাবেই ভারতের বিরোধী দলগুলির প্রতিনিধিদের যেতে দেওয়া হোক। এক্ষেত্রে যে ভারসাম্যহীনতা আছে, তা সরকারের উচিত দূর করা।

৩৭০ ধারা প্রত্যাহারের সময় থেকে কাশ্মীরে গ্রেফতার হয়ে রয়েছেন বিভিন্ন দলের অনেক হেভিওয়েট নেতা। রাহুল গাঁধী, গুলাম নবি আজাদ, সীতারাম ইয়েচুরির মতো বিরোধী নেতারা কাশ্মীরে যেতে চাইলে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল মোদি সরকারের ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তার মধ্যে জম্মু-কাশ্মীরে ইউরোপীয় ইউনিয়নের সাংসদরা। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ শ্রীনগর বিমানবন্দরে পা রাখে ইউরোপীয় ইউনিয়নের ২৭ জনের একটি প্রতিনিধিদল। সেখানে তাঁরা সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তাঁরা। বিকেলে ডাল লেকেও যান তাঁরা। শিকারা-ভ্রমণ করেন। ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের এই সফরকে সরকারি সফরের তকমা দেওয়া হয়নি। প্রতিনিধিদলের সদস্যরা মূলত দক্ষিণপন্থী দলগুলির। ২৭ জনের প্রতিনিধিদলের মধ্যে মাত্র তিনজন ছিলেন যাঁরা বামপন্থী বা উদারপন্থী দলের সমর্থক।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget