এক্সপ্লোর

CM Mamata Delhi Visit:পেগাসাস নিয়ে সংঘাতের আবহেই দিল্লিতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, বৈঠকে   রাজ্যের বকেয়া নিয়ে দরবার করতে পারেন মুখ্যমন্ত্রী।  বকেয়া জিএসটি, পর্যাপ্ত ভ্যাকসিনের দাবি তুলতে পারেন মুখ্যমন্ত্রী।  আমফান-ইয়াসের ক্ষয়ক্ষতির প্রসঙ্গও তুলতে তিনি।

নয়াদিল্লি ও কলকাতা: আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পেগাসাস নিয়ে সংঘাতের আবহেই কেন্দ্র-রাজ্যের দুই প্রধানের বৈঠক। কাল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার  রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল নেত্রী।

পেগাসাস নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতের মধ্যেই  মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।বিকেল সোয়া চারটেয় হবে বৈঠক। সূত্রের খবর, বৈঠকে   রাজ্যের বকেয়া নিয়ে দরবার করতে পারেন মুখ্যমন্ত্রী।  বকেয়া জিএসটি, পর্যাপ্ত ভ্যাকসিনের দাবি তুলতে পারেন মুখ্যমন্ত্রী।  আমফান-ইয়াসের ক্ষয়ক্ষতির প্রসঙ্গও তুলতে তিনি।

প্রায় দু’বছর পর সোমবার বিকেলে দিল্লিতে পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলের পর তাঁর এটাই প্রথম দিল্লি সফর।আজ তিনি কংগ্রেস নেতা কমলনাথ, আনন্দ শর্মা ও অভিষেক মনু সিংভির সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। 

পেগাসাসের সাহায্যে ফোন হ্যাকিং , পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে কেন্দ্রের ৩ কৃষি আইন বাতিলের দাবিতে সরগরম রাজধানীর রাজনীতি।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তৃণমূল সূত্রে খবর, আজ  সংসদভবনের সেন্ট্রাল হলে যেতে পারেন তৃণমূল নেত্রী। পরের দিন, বঙ্গভবনে দুপুর ৩টেয় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি।  বুধবারই সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সূত্রে আরও খবর, এই সফরে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের কথা থাকলেও করোনা আবহে তা নাও হতে পারে। সেক্ষেত্রে বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করতে পারেন তৃণমূলনেত্রী।  মুকুল রায় বলেছেন, বাংলায় এই বিপুল জয়ের পর  মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেছেন,  যে কারও জাতীয় রাজনীতি  করার অধিকার আছে, উনি তো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, মমতার দিল্লি সফরকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা এর আগেও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বিরোধী নেতাদের ডেকে সমাবেশ করেছেন। কিন্তু তাঁর আসন কমে গিয়েছিল। এবারও সেই চেষ্টা সফল হবে না।

গতকাল দিল্লি পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিল্লি সফরকালে তাঁর বাড়িতেই থাকবেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget