এক্সপ্লোর

WB Corona Restrictions: রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ

রাতের বিধিনিষেধে কড়াকড়ির নির্দেশ দেওয়া হয়েছে নাবান্নর তরফে।

কলকাতা: রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হল করোনার বিধিনিষেধ। ৫০% উপস্থিতি নিয়ে হলের মধ্যে সরকারি কর্মসূচি পালন করা যাবে বলে জানানো হয়েছে। স্কুল, কলেজ বন্ধই থাকছে। বাজার-হাট খোলার ক্ষেত্রে আগের নিয়মই বজায় থাকবে। তবে রাতের বিধিনিষেধে কড়াকড়ির নির্দেশ দেওয়া হয়েছে নাবান্নর তরফে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ এখনও কাটেনি। গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা সংক্রমিতের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৮১৫ জন। গত ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু হয়েছে ১৪ জনের। করোনা মুক্ত হয়েছেন ৮১১ জন। মঙ্গলবার কোভিড আক্রান্তের সংখ্যা ছিল মঙ্গলবার যা ছিল ৬৬২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনামুক্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৬ হাজার ২৯৪ জন। রাজ্যে করোনা কবলে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১০৯ জনের। 

এরই মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা বাড়ছে। তাই সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই তৎপর প্রশাসন। রাতের বিধিনিষেধে কড়া নবান্ন। কলকাতা ও জেলায় চলছে পুলিশি নজরদারি। বিধিভঙ্গের অভিযোগে কলকাতায় ৯৮০ জনের বিরুদ্ধে মামলা রুজু। পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়িতে আটক বেশ কয়েকজন।

পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় শিশু-চিকিত্সায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। মূলত শিশুদের ডায়ালিসিস ও ক্রিটিক্যাল কেয়ার চিকিত্সায় জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে ৩১টি ডায়ালিসিস ইউনিট রয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বাড়ানো হচ্ছে এই ধরনের ইউনিটের সংখ্যা।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২-৭ অগাস্ট পর্যন্ত এসএসকেএম, এনআরএস ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ শিবির হবে। নেফ্রোলজি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়ারা, পিকু, নিকু, SNCU ও ডায়ালিসিস বিভাগের মেডিক্যাল অফিসার ও টেকনিশিয়ানরা এই প্রশিক্ষণে অংশ নেবেন। তাঁদের প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন নেফ্রোলজিস্টরা, যাঁরা মূলত শিশুদের চিকিত্সার সঙ্গে যুক্ত। একইসঙ্গে অনলাইন ও অফলাইনে চলবে প্রশিক্ষণ। পাশাপাশি, রাজ্যজুড়ে পিপিপি পদ্ধতিতে চিকিত্সা পরিষেবা আরও বিস্তৃত ও উন্নত করতে পরামর্শদাতা সংস্থা হিসেবে প্রাইস ওয়াটারহাউস কুপার্সের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

উল্লেখ্য গতকালই রাজ্যগুলিকে নতুন অ্যাডভাইসরি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, সংক্রমণ রুখতে কোনও ঢিলেমি নয়। সবদিক খতিয়ে দেখে তবেই ছাড় দেওয়া যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget