এক্সপ্লোর

হেস্টিংসে ধুন্ধুমার, বিজেপি অফিসে ঢোকার মুখে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডল

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা-কর্মীরা বিজেপি পার্টি অফিসে ঢুকতে গেলে শনিবার সকালে এই পরিস্থিতি তৈরি হয়। পাল্টা স্লোগান দিতে থাকেন গেরুয়া শিবিরের কর্মীরাও। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।

কলকাতা: হেস্টিংসে বিজেপি অফিসে ঢোকার মুখে দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। কালো পতাকাও দেখান তাঁরা। তৃণমূল কর্মীরা রাস্তায় শুয়ে পড়ে সাংসদের গাড়ি আটকানোয় পুলিশের সামনেই তাদের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। সাংসদের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় তৃণমূল কর্মীদের। এলাকায় উত্তেজনা রয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা-কর্মীরা বিজেপি পার্টি অফিসে ঢুকতে গেলে শনিবার সকালে এই পরিস্থিতি তৈরি হয়। পাল্টা স্লোগান দিতে থাকেন গেরুয়া শিবিরের কর্মীরাও। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সুনীল মণ্ডল এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে গোটা ঘটনার কড়া নিন্দা করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। হেস্টিংসে বিজেপি অফিসে ঢোকার মুকেই রয়েছে তৃণমূলের একটি মঞ্চ। সুনীল মণ্ডলের গাড়ি যাওয়ার সময় সেই মঞ্চ থেকে কালো পতাকা দেখানো হয়। রাস্তায় শুয়ে পড়ে সুনীল মণ্ডলের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। অভিযোগ, সেই সময় পুলিশও উপস্থিত ছিল ঘটনাস্থলে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন বিজেপির কর্মী ও সুনীল মণ্ডলের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা কোনও মতে সাংসদকে উদ্ধার করে অফিসে নিয়ে যান। এদিন হেস্টিংসে বিজেপি অফিসে একটি বৈঠক রয়েছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘তৃণমূলের ক্ষমতা দখল করে রয়েছে দক্ষিণ কলকাতার মুষ্টিমেয় কয়েকজন নেতা। তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না। মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন না। পুলিশ আগে দলদাস ছিল। এখন তাদের একাংশ ক্রীতদাসে পরিণত হয়েছে। আমাদের রাজ্যে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি হয়েছে। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই পুলিশ আর গুণ্ডা দিয়ে ক্ষমতা হাতে রাখতে চাইছে তৃণমূল। লোভ আর ক্ষোভই এখন তৃণমূলের পরিচয়। আমাদের সর্বভারতীয় নেতা জে পি নাড্ডার কনভয়ে যেভাবে পাথর মারা হয়েছিল, অভাবনীয়। তবে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের যে শ্বাসরোধ করতে চাইছে, তা করা যায় না।’ প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘ঘটনাটি প্রত্যক্ষভাবে জানি না। তবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখাচ্ছে। একটা লোক তৃণমূলের টিকিটে দুবার জিতে পার্টি ছেড়ে দিচ্ছে, এটা লোকে মেনে নিতে পারছে না। দলত্যাগ বিরোধী আইন ভঙ্গ করেছে সুনীল মণ্ডল। পার্টি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget