এক্সপ্লোর

রাষ্ট্রপুঞ্জের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন ভারতীয় সেনার মেজর সুমন গাওয়ানি

অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে স্নাতক হওয়ার পর ২০১১ সালে সেনাবাহিনীতে যোগ দেন সুমন। তিনি সিগন্যাল কোরের সদস্য।

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড (২০১৯) পাচ্ছেন ভারতীয় সেনার মহিলা মেজর সুমন গাওয়ানি। রাষ্ট্রপুঞ্জের যৌন হিংসা বিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্যই এই পুরস্কার পাচ্ছেন সুমন। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে স্নাতক হওয়ার পর ২০১১ সালে সেনাবাহিনীতে যোগ দেন সুমন। তিনি সিগন্যাল কোরের সদস্য। রাষ্ট্রপুঞ্জের হয়ে দক্ষিণ সুদানে কর্তব্যরত সুমন। তিনি সেখানে গৃহযুদ্ধের সময় মহিলাদের উপর যৌন নির্যাতন রোখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। তাঁর এই কাজেরই প্রশংসা করেছে রাষ্ট্রপুঞ্জ। দক্ষিণ সুদানে রাষ্ট্রপুঞ্জের ২৩০ জন সেনা পর্যবেক্ষককে মহিলাদের উপর যৌন নির্যাতন রোখার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন সুমন। দক্ষিণ সুদানের সরকারের বাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছেন ভারতের এই মেজর। তিনি এ বিষয়ে জানিয়ছেন, ‘আমাদের যে কাজ, যে র‌্যাঙ্কই হোক না কেন, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে কর্তব্য হল, রোজকার কাজে সব লিঙ্গের মানুষের বিষয়টি দেখতে হবে। সহকর্মী ও সমাজের সবার সঙ্গেই কথা বলার সময় বিষয়টি মাথায় রাখতে হয় আমাদের।’ শুক্রবার সুমনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করবেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ। সুমন ছাড়াও পুরস্কার পাবেন ব্রাজিলের নৌবাহিনীর অফিসার কমান্ডার কার্লা মন্টেইরো ডে কাস্ত্রো অরাউজো। করোনা ভাইরাসের জেরে এবার অবশ্য প্রকাশ্যে কোনও অনুষ্ঠান হবে না। অনলাইনেই পুরস্কার দেওয়া হবে। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তাঁরা শান্তিরক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এবার ভারতের সুনাম বাড়ালেন সুমন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget