এক্সপ্লোর

যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছি, বোর্ডকেও দেব, তার সংস্কার প্রয়োজন: বিসিসিআই সভাপতি সৌরভ

বুধবারই মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মুম্বই: যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক সেভাবে বিসিসিআই-কেও নেতৃত্ব দেবেন। গায়ে টিম ব্লেজার চাপিয়ে বোর্ড সভাপতি হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকে এই বার্তাই দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সৌরভ বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডে সংস্কারের প্রয়োজন। যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছি, সেভাবে এখানেও দেব। এই মর্মে, স্বার্থের সংঘাতকে মাথায় রেখে বোর্ডকে সাজানো হবে বলেও জানিয়ে রাখলেন তিনি। পাশাপাশি জানালেন, বর্তমান অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আগামীকাল কথা বলবেন। সৌরভ বলেন, আগামীকাল বিরাটের সঙ্গে কথা বলব। ওঁর যা সাহায্য দরকার, করা হবে। আমি অধিনায়ক ছিলাম, জানি বিরাটই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বর্তমান অধিনায়কের পাশাপাশি পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির প্রসঙ্গও উঠল বৈঠকে। ধোনির ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্নে সৌরভ বলেন, ‘ধোনির সাফল্য ভারতকে গর্বিত করেছে। চ্যাম্পিয়নরা কখনও শেষ হয় না। ধোনি কী করবেন, সেটা তাঁর সিদ্ধান্ত। একইসঙ্গে মনে করিয়ে দিলেন, সকলকে তিনি যোগ্য সম্মান দেবেন। বললেন, যতক্ষণ আমি আছি, সকলেই যোগ্য সম্মান পাবেন।

এছাড়া বললেন, আইসিসি-র কাছে অনেক টাকা বকেয়া আছে। ওই টাকা পেতে আলোচনা চালানো হবে। আসন্ন বাংলাদেশ দলের সফর নিয়ে এদিনও আশাবাদী শোনা গেল নবনিযুক্ত বিসিসিআই সভাপতিকে। বললেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আসার সম্মতি জানিয়েছেন, তখন মনে হয় না সেদেশের ক্রিকেটাররা সফর বাতিল করবেন। বুধবারই মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকাল ১১ টা নাগাদ বোর্ডের দায়িত্ব নেন তিনি। বোর্ডের অন্যান্য পদাধীকারী ও কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ঘরোয়া ক্রিকেটের সমস্যা সমাধান থেকে নির্বাচন কমিটি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget