এক্সপ্লোর

ইউনিয়ম রুম খালি করে দিতে বলল কর্তৃপক্ষ, নারাজ জেএনইউ ছাত্র সংসদ

নোটিসের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির অপব্যবহার রুখতে সংসদ কক্ষ অবিলম্বে তালাবন্ধ করে দিতে হবে, আবার সংসদের বিজ্ঞপ্তি প্রকাশের পর তা তার হাতে তুলে দেওয়া হতে পারে। যদিও এদিন বিকাল ৫টার মধ্যে সংসদ কক্ষ ফাঁকা করে দিতে বলা হলেও জেএনইউএসইউ সেই নির্দেশ মানেনি, মানবেও না বলে জানিয়েছে।

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জেএনইউএসইউ) কে তাদের দপ্তর খালি করে দিতে বলল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে সংসদকে নোটিস পাঠিয়েছিলেন ডিন অব স্টুডেন্টস প্রফেসর উমেশ কদম। তাতে বলা হয়, গত বছর জেএনইউএসইউ গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি লিংডো কমিশনের রিপোর্ট পালন করা হয়নি বলে, চলতি বছরের নির্বাচিত ছাত্র সংসদও বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করা হয়নি। উপরন্তু বিষয়টি বিচারাধীন। নোটিসের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির অপব্যবহার রুখতে সংসদ কক্ষ অবিলম্বে তালাবন্ধ করে দিতে হবে, আবার সংসদের বিজ্ঞপ্তি প্রকাশের পর তা তার হাতে তুলে দেওয়া হতে পারে। যদিও এদিন বিকাল ৫টার মধ্যে সংসদ কক্ষ ফাঁকা করে দিতে বলা হলেও জেএনইউএসইউ সেই নির্দেশ মানেনি, মানবেও না বলে জানিয়েছে। সম্প্রতি নির্বাচনের পর গঠিত নতুন ছাত্র সংসদের সহ সভাপতি সাকেত মুন বলেছেন, বিকাল ৫টা নাগাদ রক্ষীরা এসেছিলেন, কিন্তু আমরা প্রচুর সংখ্যায় জড়ো হয়েছিলাম। ওরা কিছু করতে পারেনি। আমরা এই অফিস দেব না। ছাত্র সংসদের বক্তব্য, জেএনইউএসইউ) সাড়ে ৮ হাজার ছাত্রছাত্রীর। কর্তৃপক্ষের আমাদের জায়গা বন্ধ করে দেওয়ার এক্তিয়ার নেই। কর্তৃপক্ষের নির্দেশের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রতিবাদের ডাক দিয়ে সংসদ বলেছে, জেএনইউএসইউ পড়ুয়াদের ভোটে নির্বাচিত, তারা তাকে বৈধতা দিয়েছে। তারা আরও বলেছে, টেফলাসের অফিসটি ডিনের ব্যক্তিগত সম্পত্তি নয়, আমাদের প্রতিনিধিত্ব করার অধিকারের প্রতীক। ছাত্রসমাজের কাছে আবেদন করছি, আমাদের অধিকারের ক্ষেত্র বন্ধ করে দেওয়ার জেএনইউ কর্তৃপক্ষের ফরমান রুখতে সবাই হাত মেলান। বর্তমান জেএনইউ ছাত্র সংসদ তৈরি হয়েছে আইসা, এসএফআই, এআইএসএফ, ডিএসএফ-এই চার বাম ছাত্র সংগঠনকে নিয়ে। এই জোট সাম্প্রতিক নির্বাচনে চারটি কেন্দ্রীয় পদের সবগুলিতেই জিতেছে। যদিও দুই পড়ুয়া অংশুমান দুবে ও অমিত কুমার দ্বিবেদীর পেশ করা পিটিশনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট প্রথমে ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণায় স্থগিতাদেশ জারি করেছিল। পরে আদালত ফল প্রকাশে সবুজ সংকেত দেয়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget