এক্সপ্লোর

'অর্থনীতি চাঙ্গা করতে' কর্পোরেট কর হ্রাসের ঘোষণা নির্মলার,‘ঐতিহাসিক’, ‘কর্মসংস্থান, আর্থিক কর্মকাণ্ড চাঙ্গা হবে, ট্যুইট মোদির

কর্পোরেট কর ছাড়ের জেরে সরকারের বছরে মোট ১.৪৫ লক্ষ কোটি টাকা রাজস্ব আয় কমতে পারে বলে হিসাব কষা হয়েছে। ঘরোয়া কোম্পানিগুলির কর্পোরেট কর ছাড় কার্যকর হচ্ছে এ বছরের ১ এপ্রিল থেকে।

নয়াদিল্লি: দেশীয় কোম্পানিগুলির জন্য প্রযোজ্য কর্পোরেট কর ৩০ থেকে কমিয়ে ২২ শতাংশ করল কেন্দ্রের সরকার। অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে দাবি সরকারের। সব সেস ও সারচার্জ ধরা আছে এই ২২ শতাংশের মধ্যে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরকারের এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, কর ছাড়ের ফলে মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে বিনিয়োগে জোয়ার আসবে, কর্মসংস্থান ও আর্থিক কর্মকাণ্ড চাঙ্গা হবে, যার জেরে রাজস্ব বাড়বে। ট্যুইট করে সীতারামনের ঘোষণার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা ‘১৩০ কোটি ভারতীয়ে’র জয় বলেছেন তিনি। তা ‘ঐতিহাসিক’ও বলেছেন মোদি। দুটি ট্যুইট করেছেন তিনি। একটিতে বলেছেন, কর্পোরেট কর হ্রাসের পদক্ষেপ ঐতিহাসিক। এতে মেকইনইন্ডিয়া কর্মসূচি বিরাট চাঙ্গা হবে। সারা বিশ্ব থেকে বেসরকারি বিনিয়োগ উত্সাহ দেবে, আমাদের বেসরকারি ক্ষেত্রে প্রতিযোগিতার মান বাড়বে, আরও কর্মসংস্থান হবে, ১৩০ কোটি ভারতীয়ের বিরাট লাভ হবে। আরেকটি ট্যুইটে লেখেন, গত কয়েক সপ্তাহে যেসব ঘোষণা করা হয়েছে, সেগুলি থেকে স্পষ্ট, আমাদের সরকার ভারতকে ব্যবসাবাণিজ্য করার উন্নত জায়গা করে তুলতে, সমাজের সব অংশের সামনে সুযোগ বাড়াতে, ভারতকে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও সমৃদ্ধি আনতে কোনও চেষ্টাই বাকি রাখছে না। গত জুনের ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার গত ৬ বছরে সবচেয়ে কমে ৫ শতাংশে নেমেছে। আয়কর আইনে নতুন বিধি ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ১ অক্টোবরের পর সামিল নতুন ঘরোয়া ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি কোনও ইনসেনটিভ ছাড়া ১৫ শতাংশ হারে আয়কর দিতে পারেন। প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবর্ষ থেকে নতুন বিধি কার্যকর হবে। অর্থনীতি চাঙ্গা করতে' কর্পোরেট কর হ্রাসের ঘোষণা নির্মলার,‘ঐতিহাসিক’, ‘কর্মসংস্থান, আর্থিক কর্মকাণ্ড চাঙ্গা হবে, ট্যুইট মোদির সীতারামন আরও বলেন, যেসব কোম্পানি ইনসেনটিভ বা ছাড় পেয়ে চলেছে, তাদের জন্য ন্যূনতম বিকল্প কর বা মিনিমাম অল্টারনেট ট্যাক্স (ম্যাট) এখনকার সাড়ে ১৮ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। দেশীয় কোম্পানিগুলির জন্য কার্যকর হতে চলা নতুন কর হার সারচার্জ ও সেস মিলিয়ে হবে ২৫.১৭ শতাংশ, নতুন ঘরোয়া ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির জন্য হবে ১৭.০১ শতাংশ। যেসব কোম্পানি চলতি ছাড় ও ইনসেনটিভ নিচ্ছে না, তাদের ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে। কর্পোরেট কর ছাড়ের জেরে সরকারের বছরে মোট ১.৪৫ লক্ষ কোটি টাকা রাজস্ব আয় কমতে পারে বলে হিসাব কষা হয়েছে। ঘরোয়া কোম্পানিগুলির কর্পোরেট কর ছাড় কার্যকর হচ্ছে এ বছরের ১ এপ্রিল থেকে। আর নতুন ঘরোয়া কোম্পানিগুলির ক্ষেত্রে পরিবর্তন কার্যকর হবে সেইসব সংস্থার জন্য যারা ১ অক্টোবর বা তারপর অন্তর্ভুক্ত হবে এবং উত্পাদন শুরু করবে ২০২৩ এর ৩১ মার্চ বা তার আগে। পাশাপাশি মূলধনী বাজারে তহবিল সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার আরও জানিয়েছে, বাজেটে ঘোষিত বর্ধিত সারচার্জ ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের (এফপিআই) হাতে থাকা ডেরিভেটিভ সহ যে কোনও সিকিউরিটি বিক্রি থেকে আসা মূলধনী লাভের ওপর প্রযোজ্য হবে না। এদিকে কর্পোরেট কর ছাড়ের ঘোষণায় শেয়ার বাজার ব্যাপক চাঙ্গা হয়েছে। সীতারামনের ঘোষণা পরই এক ধাক্কায় ১৯৩৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স উঠে যায় ৩৮০২৬.৯৮ –এ। ২০০৯ এর মে মাসে কেন্দ্রে ইউপিএ ক্ষমতায় আসার পর সেনসেক্স ঊর্ধ্বমুখী হয়েছিল ব্যাপক। তারপর আজই এই প্রথম, একদিনে সেনসেক্স এতটা বাড়ল, ১৮ শতাংশ। নিফটিও ২৫৪ পয়েন্ট বেড়ে হয় ১০৯৫৯.১০।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget