এক্সপ্লোর

ভারতে থাকলে নোবেল পেতাম না: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

মুম্বইয়ে জন্ম হয় অভিজিতের। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার পর বিদেশে চলে যান।

জয়পুর: মার্কিন যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে না গিয়ে যদি ভারতেই থেকে যেতেন, তাহলে তাঁর পক্ষে নোবেল পুরস্কার পাওয়া সম্ভব হত না বলে মনে করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। জয়পুর সাহিত্য উৎসবে তিনি বলেছেন, ‘এমন নয় যে ভারতে প্রতিভা নেই। তবে একটি নির্দিষ্ট সিস্টেম দরকার। একজন ব্যক্তির পক্ষে এককভাবে নোবেল পুরস্কার পাওয়া সম্ভব নয়। আমি এমন অনেক কাজের জন্য কৃতিত্ব পেয়েছি, যা অন্যরা করেছেন।’ মুম্বইয়ে জন্ম হয় অভিজিতের। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার পর বিদেশে চলে যান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি লাভ করেন। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজির অধ্যাপক। নোবেল ছাড়াও তিনি আরও অনেক সম্মান পেয়েছেন। তাঁর মতে, ভারতে থাকলে সেটা সম্ভব হত না। ভারতীয় অর্থনীতির বিষয়ে অভিজিৎ বলেছেন, ‘গত দু’মাস ধরে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে কিছু ভাল লক্ষণ দেখা যাচ্ছে। তবে কতদিন এটা স্থায়ী হবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কারণ, নতুন তথ্য আসছে। গত ৩০ বছরে ভারতে ব্যাপকভাবে দারিদ্র্য কমেছে। ১৯৯০ সালে দেশে দারিদ্র্য ছিল ৪০ শতাংশ। এখন তা ২০ শতাংশেরও কম। জনসংখ্যা বেড়ে চলেছে। ফলে দারিদ্র্যের হার কমার সংখ্যা বিপুল।’ অভিজিৎ আরও বলেছেন, ‘ভারতে আরও ভাল বিরোধী দল দরকার। বিরোধীরাই গণতন্ত্রের হৃদয়। শাসক দলের আরও ভাল বিরোধী চাওয়া উচিত। ক্যান্সারের মতো দারিদ্র্যেরও অনেক সমস্যা আছে। অনেক রোগ আছে। কিছু মানুষ শিক্ষার দিক থেকে দরিদ্র, কেউ স্বাস্থ্যের দিক থেকে দরিদ্র, কেউ আবার সম্পদের দিক থেকে দরিদ্র। কীসের অভাব রয়েছে, সেটা দেখতে হবে। একবারেই সব সমস্যার সমাধান সম্ভব নয়। দরিদ্রদের হাতে সম্পদ দিতে হবে। সেটা হতে পারে একটি গরু বা ছাগল। এই সম্পদ দিয়ে ১০ বছর পরে দেখুন কী হয়। তাঁরা ২৫ শতাংশ বেশি সম্পদশালী, স্বাস্থ্যবান ও সুখী হয়ে উঠবেন। এর ফলে তাঁরা কঠোর পরিশ্রম করার বিষয়ে উৎসাহী হয়ে উঠবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget