এক্সপ্লোর

Arvind Kejriwal Arrest : প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম, ধৃত AAP সমর্থকরা, বিজেপির পাল্টা বিক্ষোভ

Arvind Kejriwal Arrest AAP Protest: হোলির পর মঙ্গলবার ব্যস্ত কর্মদিবসে আবার বিক্ষোভ উত্তাল উঠল রাজধানী। একদিকে আপ, আরেকদিকে বিজেপি। 

নয়াদিল্লি : দিল্লি আবগারি দুর্নীতির মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজধানীর রাজপথ। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছেন আপ-সমর্থকরা। তারই মধ্যে ED হেফাজতে থেকেই দিল্লির বাসিন্দাদের পানীয় জলের সমস্যা সমাধানের নির্দেশ দেন কেজরিওয়াল। সাংবাদিক বৈঠকে সেই নির্দেশ পড়ে শোনান কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য অতিশী মারলেনা। মাঝে কেটেছে একটা দিন। হোলির পর মঙ্গলবার ব্যস্ত কর্মদিবসে আবার বিক্ষোভ উত্তাল উঠল রাজধানী। একদিকে আপ, আরেকদিকে বিজেপি। 

আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযানের পরিকল্পনা ছিল আপ-সমর্থকদের। ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিল আপ। কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।  কিন্তু আপ কর্মী-সমর্থকরাও নিজেদের লক্ষ্যে অনড় ! তাই  পুলিশের সঙ্গে ধস্তাধস্তি , কথা কাটাকাটি, অশান্তি শুরু হয়ে যায় তাদের। টেনে-হিঁচড়ে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয় প্রতিবাদীদের। 

কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সকাল থেকেই রাজধানীর রাস্তায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয় প্রধানমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর রাস্তা। লোককল্যাণ মার্গ মেট্রো স্টেশনে ঢোকা-বেরনোর সমস্ত গেট, প্যাটেল চক মেট্রো স্টেশনের একটি গেট এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের একটি গেটে নিরাপত্তা জোরদার করা হয়। পাঞ্জাবের আপ সরকারের এক মন্ত্রী-সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। কয়েকটি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। 

একদিকে আপ যখন এই গ্রেফতারির বিরোধিতায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে, তখন কেজরিওয়ালের ইস্তফার দাবিতে আজ পাল্টা পথে নেমেছে বিজেপি। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম থেকে দিল্লি সচিবালয় পর্যন্ত বিক্ষোভ-মিছিল করছে তারা। আপ এবং বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে গন্ডগোলের আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির একাধিক এলাকা।  

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারের পর, গত চারদিন ধরে ED-র হেফাজতেই রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, একই মামলায় ধৃত KCR-কন্যা ও BRS নেত্রী কে কবিতা ও দিল্লির মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Assam News : বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
Viral Video: গুরু পূর্ণিমায় নেতার পা ধুয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই চরমে বিতর্ক
গুরু পূর্ণিমায় নেতার পা ধুয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই চরমে বিতর্ক
Prashant Kishor : গেরুয়া দুর্গ বাঁকিপুরে এবার রং-বদল? BJP প্রার্থীকে পেছনে ফেললেন প্রশান্ত কিশোর
গেরুয়া দুর্গ বাঁকিপুরে এবার রং-বদল? BJP প্রার্থীকে পেছনে ফেললেন প্রশান্ত কিশোর

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget