এক্সপ্লোর

বাইরে বেরোচ্ছেন? বিপদ কি আপনার আশেপাশেই? জানাবে এই অ্যাপ

কীভাবে ডাউনলোড করবেন 'আরোগ্য সেতু' অ্যাপ পড়ুন

নয়াদিল্লি: করোনাভাইরাস নিয়ে ক্রমশ আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেশবাসীর মনে। যে ভাবে সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, তা নিয়েই মানুষ সবচেয়ে বেশি ভীত। যে কারণে, মানুষের মধ্যে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু, খাবার থেকে শুরু করে অত্যাবশ্য়ক পণ্য বা প্রয়োজনের খাতিরে অনেক সময় অনেককেই বেরোতে হচ্ছে। আর সেখানেই ওৎ পেতে রয়েছে বিপদ। কখন কার থেকে করোনার ভাইরাস আরেকজনের শরীরে চলে আসবে তার কোনও হদিস ও আন্দাজ পাওয়া যাচ্ছে না। আর এখানেই, মানুষের এই উদ্বেগের প্রশমন ঘটাতে এগিয়ে এল কেন্দ্র।  সম্প্রতি, কেন্দ্রীয় সরকার একটি মোবাইল অ্যাপ (অ্যাপলিকেশন) চালু করেছে। 'আরোগ্য সেতু' নামের এই অ্যাপের উপকারিতা হল-- কোনও কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি যদি আপনার ধারেকাছে চলে আসে, সঙ্গে সঙ্গে তা জানান দেবে। জানা গিয়েছে, ব্লু-টুথ ও লোকেশন নির্ভর সোশাল গ্রাফ মারফৎ এই অ্যাপ কোভিড-১৯ আক্রান্তদের ট্র্যাক করে। 'আরোগ্য সেতু'-র নির্মাতাদের দাবি, কোভিড-১৯ আক্রান্তদের সাম্প্রতিক সময় ও নৈকট্য বিচার করেই ব্যবহারকারীদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখে এই অ্যাপ। নির্মাণকারীদের দাবি, এই বিষয়ের ধরন ও সংবেদনশীলতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। যে কারণে, আপনার তথ্য যাতে কোনওভাবে বিকৃতি না ঘটে সে বিষয়ে সচেতনতা অবলম্বন করেছি। আপনার তথ্য কেবলমাত্র ভারত সরকারের সঙ্গে ভাগ করা হবে। তবে, কোনওভাবে, এই অ্যাপের মাধ্যমে  ব্যবহারকারীর নাম নাম বা নম্বর জনসমক্ষে প্রকাশ করা হবে না বলেও আশ্বাস দিয়েছে অ্যাপ-নির্মাণকারী সংস্থা। জানা গিয়েছে, বুধবার আত্মপ্রকাশ ঘটেছে 'আরোগ্য সেতু' অ্যাপের । বর্তমানে তা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই, ৫ হাজারের বেশি ডাউনলোড হয়ে গিয়েছে অ্যাপের। এই অ্যাপ ব্যবহার করতে মোবাইল ফোনে ব্লুটুথ ও লোকেশন অপশন 'অন' করতে হবে। অ্যাপে বলে দেওয়া হবে, যদি আপনার আশে পাশে কোনও করোনা আক্রান্ত ব্যক্তি চলে আসেন, তাহলে কী করে নিজেকে আইসোলেট করবেন এবং আপনার মধ্যে কোনও উপসর্গ দেখা দিলে তখন কী করবেন এবং কার থেকে এবং কোথা থেকে সাহায্য পাবেন। 'আরোগ্য সেতু'-র নির্মাণকারীদের মতে, এই অ্যাপের মাধ্যমে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। একইসঙ্গে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদেরও রক্ষা করতে পারবেন। সবচেয়ে বড় কথা, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সাহায্য করতে পারবেন।

সেরা শিরোনাম

Kolkata Fire News: ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
Elephant Calf Maya : গুরুতর অসুস্থ, কেরল থেকে আকাশপথে বনতারায় আনা হল হস্তিশাবক মায়াকে
গুরুতর অসুস্থ, কেরল থেকে আকাশপথে বনতারায় আনা হল হস্তিশাবক মায়াকে
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Japan Earthquake : ফের তীব্র ভূমিকম্প, পরপর ২টি আফটার-শক; রিখটার স্কেলে ৬.১ মাত্রায় বড় প্রভাব
ফের তীব্র ভূমিকম্প, পরপর ২টি আফটার-শক; রিখটার স্কেলে ৬.১ মাত্রায় বড় প্রভাব

ভিডিও

TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Madan Mitra:
Tarapith Temple: রবিবার কালীপুজো, তার আগে আলোয় সেজেছে তারাপীঠ, নিষ্ঠা ভরে মায়ের সন্ধ্যারতি | ABP
Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget