এক্সপ্লোর

Abhijaan: একদিকে যীশু, অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, 'অভিযান'-এর নতুন পোস্টারে ফিরে দেখা কিংবদন্তির জীবন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকে রুপোলি পর্দায় বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। তাঁর বয়সকালের ভূমিকায় অভিনয় করেছেন তিনি নিজেই। আজ এই ছবির নতুন পোস্টার রিলিজ করলেন খোদ পরিচালক।

কলকাতা: এক ফ্রেমে যেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের গোটা জীবন। একদিনে যীশু সেনগুপ্ত, অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়। একদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিভিন্ন চরিত্র কিংবদন্তি চরিত্রেরা, অন্যদিকে বয়স্ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাসিমুখ। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'অভিযান' (Abhijaan)-এর নতুন পোস্টার শেয়ার করে নিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকে রুপোলি পর্দায় বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। তাঁর বয়সকালের ভূমিকায় অভিনয় করেছেন তিনি নিজেই। আজ এই ছবির নতুন পোস্টার রিলিজ করলেন খোদ পরিচালক। এর আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ফের একবার রুপোলি পর্দায় বাংলার কিংবদন্তিকে দেখতে উৎসুক মানুষ। 

'অভিযান'-এর অভিযান

পরমব্রত জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন ধাপকে তুলে ধরা হবে এই ছবিতে। যেমন থাকবে রুপোলি পর্দায় সৌমিত্রের বিশ্বজয়ের গল্প, তেমনই থাকবে নাটকের মঞ্চ এমনকি তাঁর রাজনৈতিক ধ্যানধারণার কথাও। ছবিতে থাকবে স্কুল ও কলেজ জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন অজানা ঘটনাও।

আরও পড়ুন: পাথরে অধিষ্ঠিত রহস্যময়ী নারীমূর্তি, মুক্তি পেল 'বনবিবি'-র প্রথম পোস্টার

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি ট্রেলার শেয়ার করে নিয়েছিলেন পরমব্রত। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কৌশিক সেন ও অন্যান্যরা। ভিডিও পোস্ট করে পরমব্রত লিখেছেন, '১ বছর আগে আমার 'অভিযান' এর ট্রেলার মুক্তি দিয়েছিলাম। তারপর করোনা আমাদের ছবির মুক্তি আটকে দিয়েছিল। এই বছর, আমাদের ছবি মুক্তির আর ১ মাসও বাকি নেই। খুব গর্বের সঙ্গে ছবির কিছু কিছু ঝলক ভাগ করে নিচ্ছি। বাংলা নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিল আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে 'অভিযান' (Avijaan)।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তথাকথিত বাণিজ্যিক ছবি বানাতে চাননি পরমব্রত। তিনি চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর্কাইভ করতে চেয়েছিলেন, ট্রেলারে নিজে মুখেই সেকথা বলছেন পরিচালক-অভিনেতা। তাঁর দাবি, 'এই ছবির মধ্য দিয়েই অচেনা সৌমিত্রকে চিনবেন দর্শকরা। কিংবদন্তীর জীবনের খুঁটিনাটি ফুটে উঠবে গোটা ছবি জুড়ে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

">

সেরা শিরোনাম

Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget