এক্সপ্লোর

Corona Virus In Banking Sector : ব্যাঙ্কিং সেক্টরে কোভিড আতঙ্ক, ১৩০০ ব্যাঙ্ককর্মীর মৃত্যু !

করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক প্রভাব ফেলল দেশের ব্যাঙ্কিং সেক্টরে। সংক্রমণের জেরে প্রাণ গিয়েছে প্রায় ১৩০০ ব্যাঙ্ক কর্মীর। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে অবস্থার আরও অবনতি ঘটেছে। এমনই জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)-র এক আধিকারিক।

চেন্নাই: করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক প্রভাব ফেলল দেশের ব্যাঙ্কিং সেক্টরে। সংক্রমণের জেরে প্রাণ গিয়েছে প্রায় ১৩০০ ব্যাঙ্ক কর্মীর। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে অবস্থার আরও অবনতি ঘটেছে। এমনই জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)-র এক আধিকারিক।

ফেব্রুয়ারি মাস পর্যন্ত সংখ্যাটা ছিল ৬০০। যদিও এরপর থেকে আর থামার নাম নেয়নি কোভিড সংক্রমণে ব্যাঙ্ককর্মীদের মৃত্যুর সংখ্যা। মে মাসের মধ্যেই ৭০০ আরও ব্যাঙ্ককর্মীর মৃত্যু হয়। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত ব্যাঙ্কিং সেক্টরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০০ জন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)-এর চিফ এক্সিকিউটিভ সুনীল মেহতাকে চিঠি লিখেছেন AIBEA-র জেনারেল সেক্রেটারি সিএইচ ভেঙ্কটাচলম।

চিঠিতে ভেঙ্কটাচলম লিখেছেন, ''ব্যাঙ্ককর্মীদের কোভিড টিকাকরণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখছে না সরকার। এখন কিছু রাজ্য সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে মাত্র। ব্যাঙ্ককর্মীদের টিকাকরণের ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে নিজেদের কাজ করলেও তাঁদের বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে না।'' 

এখানেই থেমে থাকেনি ভেঙ্কটাচলমের আক্ষেপ। AIBEA-র জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, বহু রাজ্যে বাড়ি থেকে ব্যাঙ্কে আসতে সমস্যার সৃষ্টি হচ্ছে। লকডাউন, কার্ফুর সঙ্গে পর্যাপ্ত যানবাহন না থাকায় যাতায়াতে অসুবিধা হচ্ছে ব্যাঙ্ককর্মীদের। বহু ক্ষেত্রে স্থানীয় পুলিশকর্মীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। কিছু ক্ষেত্রে পুলিশের হেনস্থা বা অপমানের শিকার হচ্ছেন ব্যাঙ্ককর্মীরা। ব্যাঙ্কে আসতে বা বাড়ি যেতে গিয়ে সমস্যা হচ্ছে তাঁদের।

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্যাঙ্কিং ইউনিয়নগুলিকে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ভেঙ্কটাচলম। তাঁর আবেদন, অবিলম্বে এই মিটিংয়ের বিষয়ে উদ্যোগী হোক ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)। এমনকী মহামারী পরিস্থিতিতে State Level Bankers' Committee (SLBC) ও রাজ্য সরকার ব্যাঙ্ক পরিচালনার একত্রিত গাইডলাইন দিক। যা না থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে।

IBA-এর চিফ এক্সিকিউটিভ সুনীল মেহতাকে লেখা চিঠিতে আরও কয়েকটি দাবি রেখেছেন ভেঙ্কটাচলম। তাঁর আবেদন, প্রতি সপ্তাহে কোভিড বুলেটিন প্রকাশ করুক আইবিএ। সেখানে আক্রান্তের পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরে কোভিডে মৃত কর্মীদের নাম প্রকাশ করা হোক।

 

সেরা শিরোনাম

Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget