এক্সপ্লোর

ABP Cvoter Exit Poll 2022: গুজরাতে মসনদে ফের বিজেপি, আরও রক্তক্ষয় কংগ্রেসের, ইঙ্গিত সমীক্ষায়

ABP Cvoter Exit Poll 2022: ২০১৭ সালের চেয়েও অনেকটা বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। তেমনই ইঙ্গিত সমীক্ষায়।

কলকাতা: ভোটগ্রহণ শেষ হল গুজরাতে। আর এদিনই বেরোল এবিপি সি ভোটারের গুজরাতের এক্সিট পোল সমীক্ষা। ওই সমীক্ষায় যা তথ্য় মিলেছে, তাতে দেখা যাচ্ছে গুজরাতে এবার পদ্মশিবিরের ঝড় উঠতে পারে। বিপুল সংখ্যক আসন নিয়ে ফের গুজরাতের মসনদে আসতে পারে বিজেপি। শুধু তাই নয় ২০১৭ সালের চেয়েও অনেকটা বেশি  আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। আর উল্টোদিকে অনেকটা কমে যেতে পারে কংগ্রেসের আসন সংখ্যা। এ বারই গুজরাতে লড়াইয়ের ময়দানে নেমেছিল আপ। এবিপি সি ভোটার এক্সিট পোল বলছে তারাও খাতা খুলতে পারে।

কে কটা আসন পেতে পারে?

  • এবিপি সি ভোটার এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে ১২৮-১৪০ টি আসন।
  • কংগ্রেস পেতে পারে ৩১-৪৩টি আসন।
  • আপ পেতে পারে ৩-১১টি আসন।
  • অন্যান্যরা পেতে পারে ২-৬টি আসন।

কার কত ভোট শেয়ার?
সমীক্ষা দেখাচ্ছে ২০২২ সালের ভোটে বিজেপির ভোট শেয়ার ৪৯.০৪ শতাংশের আশেপাশে থাকবে। ২০১৭ সালেও মোটামুটি এমনই ভোট শেয়ার ছিল বিজেপির। উল্টোদিকে আগেরবারের তুলনায় অনেকটা কমে যাবে কংগ্রেসের ভোট। এবার গুজরাতে কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৩২.৫ শতাংশ ভোট। যেখানে গত বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল ৪১.৪ শতাংশ ভোট। অন্যদিকে প্রথমবারের জন্য গুজরাতে লড়াইয়ের ময়দানে নেমে চমক দিতে পারে আপও, অন্তত তেমনই বলছে সমীক্ষা। 'দিল্লি মডেল'- নিয়ে প্রায় গোটা গুজরাতে প্রচার চালিয়েছিল আপ। তাদের প্রচারে স্বাস্থ্য ও শিক্ষার প্রসঙ্গ বারবার উঠে এসেছে। সমীক্ষা বলছে আপ এবার ৩-১১টি আসন পেতে পারে।

এখনও পর্যন্ত গুজরাতে বিজেপির সবথেকে ভাল ফল হয়েছিল ২০০২ সালের নির্বাচনে। গোধরা পরবর্তী ওই নির্বাচনে ১২৭টি আসন পেয়েছিল বিজেপি। ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। এবার কী সেই রেকর্ডও ভেঙে দেবে বিজেপি? উত্তর মিলবে ৮ ডিসেম্বর।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুজরাতের বিধানসভা নির্বাচনের ফল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।  সামনের বছরেই কর্নাটক, রাজস্থান, ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশে নির্বাচন রয়েছে। তার আগে গুজরাতে জয় পেলে তা বিজেপির জন্য অনেকটাই স্বস্তির হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

(সি ভোটার এক্সিট পোল/ পোস্ট পোল ব্যক্তিগত সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই সমীক্ষার ফলাফল এসেছে। ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রাজ্যের জনবিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই সমীক্ষা হয়েছে। সব বিধানসভা ক্ষেত্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মার্জিন অব এরর ম্যাক্রো লেভেলে +/- ৩ শতাংশ এবং মাইক্রো লেভেলে +/- ৫ শতাংশ।) 

আরও পড়ুন: 'সব টাকা, গুন্ডা আর অস্ত্র বিজেপির জন্য আসছে', বানারহাটে অর্থ উদ্ধারে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget