এক্সপ্লোর

ABP Desam : এবার তেলুগু ভাষা, যাত্রা শুরু 'এবিপি দেশম'-এর

এবার অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করল এবিপি নেটওয়ার্ক। তেলুগু ভাষায় শুরু হল 'এবিপি দেশম'।

হায়দরাবাদ : এবার অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করল এবিপি নেটওয়ার্ক। তেলুগু ভাষায় শুরু হল 'এবিপি দেশম'। তেলুগু ভাষায় নতুন ঘরানার খবর পরিবেশনের প্রতিশ্রুতির পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ক্ষেত্রের খবর তুলে ধরা হবে এই ডিজিটাল মাধ্যমে। 

নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য খবর পরিবেশনের জন্য পরিচিত এবিপি নেটওয়ার্ক। সেই একই দৃষ্টিভঙ্গি থেকে খবর পরিবেশন করা হবে 'এবিপি দেশম'-এও। যা হবে তথ্য-সমৃদ্ধ ও মুক্ত-মনার। নতুন এই ডিজিটাল মাধ্যমের হাত ধরে স্থানীয় স্তরের বিভিন্ন প্রান্তের খবর প্রতি মুহূর্তে পাঠকদের কাছে তুলে ধরা হবে। 

কিছু আগেই এই নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে তামিলনাড়ু সংবাদ জগতে। চালু হয়েছে 'এবিপি নাড়ু'-র । এবার দক্ষিণের অপর দুই রাজ্যের পাঠকদের কাছে পৌঁছে যাওয়ার অঙ্গীকার এবিপি দেশমের। অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার তেলুগুভাষী মানুষের কাছে বিভিন্ন প্রান্তের প্রতি মুহূর্তের রাজনৈতিক, অপরাধ, খেলাধূলা, ফিচার, বিনোদন সহ বিভিন্ন ক্যাটেগরির খবর তুলে ধরা হবে।

এবিপি দেশম-এ তেলুগুভাষী মানুষের সংস্কৃতি, মূল্যবোধ তুলে ধরা হবে। নতুন এই প্ল্যাটফর্মের তাই ট্যাগলাইন দেওয়া হয়েছে, 'মানা ভার্তালু, মানা উরিভাসালু'। যার অর্থ, আমাদের খবর, 'আমাদের শহরের ভাষায়।' অর্থাৎ ট্যাগলাইনেই স্পষ্ট। স্থানীয় তেলুগুভাষী পাঠকদের জন্য, তাঁদের ভাষায় তুলে ধরা হবে খবর। এছাড়া এবিপি দেশম-এর মাধ্যমে এই দেশে খোলামনা ও তথ্য-সমৃদ্ধ সমাজ গড়ে তোলার জন্য নেটওয়ার্কের যে দায়িত্ববোধ তার দিকে আরও একধাপ এগনো গেল।     

রিজিওনাল খবর পরিবেশনে এবিপি নেটওয়ার্কের ভূমিকা সর্বজনবিদিত। সফলভাবে চলছে একাধিক নিউজ চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্ম। সেই তালিকায় রয়েছে- এবিপি আনন্দ(পশ্চিমবঙ্গ), মহারাষ্ট্র(এবিপি মাঝা), গুজরাত(এবিপি অস্মিতা), পঞ্জাব(এবিপি সঞ্ঝা), উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড(এবিপি গঙ্গা), বিহার(এবিপি বিহার), তামিলনাড়ু(এবিপি নাড়ু), ও এবিপি লাইভ। এবিপি দেশম হচ্ছে এবিপি নেটওয়ার্কের আঞ্চলিক ভাষার অষ্টম ডিজিটাল পোর্টাল। এপ্রসঙ্গে এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পাণ্ডে বলেন, ডিজিটাল খবরের জগতে আঞ্চলিক ভাষা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমরা তামিল পাঠকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম শুরু করেছি। এবার এবিপি দেশম-এর মাধ্যমে আমরা ডিজিটাল পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করছি। আমি নিশ্চিত যে, এই প্ল্যাটফর্মটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মানুষের জন্য বৈচিত্র্যপূর্ণ খবর জোগান দেবে। যা নেটওয়ার্কের বৃদ্ধির সুযোগ আনবে।

 

সেরা শিরোনাম

Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget