এক্সপ্লোর

Tata Punch EV Facelift: দাম কমেছে নতুন মডেলের, সঙ্গে বেড়েছে রেঞ্জ! আপনার প্রথম গাড়ি হতেই পারে পাঞ্চ ইভি!

Punch EV Facelift: ৯ লক্ষ ৬০ হাজার টাকা থেকে শুরু হয় পাঞ্চ ইভির দাম। এই দাম পাঞ্চ ইভির আগের মডেলের থেকে অনেকটাই কম। যদিও এই গাড়ির টপ মডেলের দাম ১২ লক্ষ ৫০ হাজার টাকা।

ফেসলিফ্টয়ের সঙ্গে সঙ্গে দামও কমে গিয়েছে, এমন সম্ভবত অটোমোবাইল ইন্ডাস্ট্রির ইতিহাসে আগে দেখা যায়নি। কিন্তু টাটার পাঞ্চ ইভি হল এমন এক গাড়ি যার দাম ফেসলিফ্টয়ের সঙ্গে সঙ্গে কমে গিয়েছে। আর এর কারণ হয়তো একটাই, টাটা এই মুহূর্তে পাঞ্চ ইভিকেই পাখির চোখ করছে। ও চাইছে এই গাড়ির বিক্রি যাতে আরও বেশি হয়। যদিও পাঞ্চ ইভির এই ফেসলিফ্ট ছোট কোনও বদল নয়।

৯ লক্ষ ৬০ হাজার টাকা থেকে শুরু হয় পাঞ্চ ইভির দাম। এই দাম পাঞ্চ ইভির আগের মডেলের থেকে অনেকটাই কম। যদিও এই গাড়ির টপ মডেলের দাম ১২ লক্ষ ৫০ হাজার টাকা। যা আগের গাড়ির থেকে কিছুটা হলেও সস্তা। এ ছাড়াও এই গাড়িতে দেওয়া ৩০ বা ৪০ কিলোওয়াট পার আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। এ ছাড়াও এই গাড়িতে রয়েছে ৪৬৮ কিলোমিটারের রেঞ্জ ও আজীবন ব্যাটারির ওয়ারেন্টি। এক কথায় পয়সা উসুল অফার বলাই যায়।

বাস্তবে এই গাড়ি ৩৫০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিয়ে থাকে। এমনকি এর থেকে বেশি দামের ইভির থেকেও এই রেঞ্জ বেশি। এ ছাড়াও ফাস্ট চার্জ সাপোর্ট করে এই গাড়ি। নতুন পাঞ্চ ইভির পারফরম্যান্স আগের থেকে অনেক ভাল হয়েছে। এই গাড়ির পাওয়ার ডেলিভারিও এর আগের মডেলের থেকে অনেকটা বেশি। তবে, ড্রাইভ মোড ও দারুণ পারফরম্যান্সের সঙ্গে এই গাড়ি চালানো এখন অনেকটা সুবিধাজনক।

নতুন পাঞ্চ ইভির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেড়েছে বেশ কিছুটা। বর্তমানে ১৯৫ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখা যে এই গাড়িতে। ফলে, রাস্তা কতটা খারাপ সেই চিন্তা আর মাথা খারাপ করে দেবে না আপনার। এই গাড়ির ভিতরের অংশ খুব সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। একটি ১০.৫ ইঞ্চির টাচস্ক্রিন রয়েছে এই গাড়িতে। এ ছাড়াও রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। এমনকি সামনের সিটে রয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থাও। আর এই গাড়ির গ্লাভবক্সে রয়েছে ঠান্ডা রাখার অপশনও।

এই গাড়িতে রয়েছে ৩৬৬ লিটারের একটা বুট স্পেসও। যদিও পাঞ্চ ইভিতে বেশ কিছু জায়গায় বেশ কিছু কম্প্রোমাইজও করা হয়েছে। এই গাড়ির পিছনের সিটটা একটু ছোট। এ ছাড়াও মাঝের অংশে কোনো হেডরেস্ট নেই। নেই পিছনের এসি ভেন্টও। দাম কমানোর জন্য টাটা এই গাড়ির পিছনের ছক থেকে ডিস্ক ব্রেক বাদ দিয়েছে। তবে এটা ঠিক এই কয়েকটা বিষয়কে যদি বাদ দেওয়া যে তাহলে পাঞ্চ ইভির ফেসলিফ্ট আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক। এ ছাড়াও নতুন এই গাড়ির দাম কমে যাওয়ায় ও রেঞ্জ সহ একাধিক বিষয়ে উন্নতি হওয়ায় এই গাড়ি এখন অনেকেরই প্রথম পছন্দ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget