এক্সপ্লোর

Afganistan Crisis:দোহা হয়ে আফগানিস্তান থেকে দেশে ফিরলেন আরও ১৪৬ ভারতীয়

ভারত আমেরিকা, কাতার, তাজিকিস্তান সহ বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের ফেরানোর অভিযান চালাচ্ছে।

নয়াদিল্লি: আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে। এদিন ভোরে আগেই একটি বিমানে ১০৪ জনকে ফেরানো হয়েছে। এর আগে রাতে দোহা হয়ে ৩১ জন দিল্লিতে ফেরেন। কাতার এয়ারওয়েজের মাধ্যমে রাত প্রায় দুটো নাগাদ ৩০ জন দিল্লিতে পৌঁছন। অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার বিমানে রাত তিনটেয় দিল্লি বিমানবন্দরে পৌঁছন একজন ভারতীয়। ভিস্তারের বিমানেও কয়েকজন ফেরেন বলে জানা গিয়েছে।  এভাবে দোহা হয়ে এখনও পর্যন্ত পাওয়া খবরে ১৪৬ জন ভারতীয় আফগানিস্তান থেকে ভারতে ফিরলেন। 

ভারত আমেরিকা, কাতার, তাজিকিস্তান সহ বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের ফেরানোর অভিযান চালাচ্ছে। কাতারে ভারতীয় মিশনের পক্ষ থেকে রবিবার রাত আটটায় একটি ট্যুইটের মাধ্যমে জানানো হয় যে, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো হচ্ছে। আফগানিস্তান থেকে দোহাতে নিয়ে আসা ১৪৬ জন ভারতীয় নাগরিকের দ্বিতীয় দলকে ভারতে ফেরানো হচ্ছে। 

উল্লেখ্য, এর আগে ভারত আফগানিস্তানের কাবুল থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার অঙ্গ হিসেবে তিনটি উড়ানে দুই আফগান সাংসদ সহ ৩৯২ জনকে রবিবার দেশে ফিরিয়ে আনা হয়েছিল। 

গত সপ্তাহে অনুমান করা হয়েছিল যে, আফগানিস্তানে প্রায় ৪০০ ভারতীয় আটক পড়ে থাকতে পারেন। ভারত তাঁদের ফেরানোর চেষ্টা করছে এবং আমেরিকা সহ বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। 

গত সপ্তাহের রবিবার কাবুল তালিবানের কব্জায় আসার আগে ই ভারত আফগানিস্তানের রাজধানী থেকে ভারতীয় রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মী সহ ২০০ জনকে বায়ুসেনার দুটি সি-১৯ বিমানে করে দেশে ফিরিয়ে এনেছিল। গত সোমবার ৪০ জনের বেশি ভারতীয়কে নিয়ে প্রথম উড়ান ভারতে পৌঁছেছিল। ভারতীয় কূটনীতিক, আধিকারিক, নিরাপত্তা কর্মী ও অন্য কয়েকজন ভারতীয় সহ ১৫০ জন যাত্রী নিয়ে দ্বিতীয় সি-১৭ বিমান মঙ্গলবার ভারতে পৌঁছেছিল। 

উল্লেখ্য, চলতি মাসে তালিবান কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের কব্জায় নিয়ে আসে। প্রথম দফায় ফেরানোর কাজের পর বিদেশমন্ত্রক জানিয়েছিল যে, আফগানিস্তানে আটকে পড়া সমস্ত ভারতীয়কে দেশে ফেরানোই এখন অগ্রাধিকার।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget