এক্সপ্লোর

Afghanistan Crisis: তালিবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ডাক্তারির ছাত্র-সহ গ্রেফতার ১৪

অসম পুলিশের সাইবার সেল জানিয়েছে, রাজ্যে ১১টি জেলা থেকে এই ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।যাদের মধ্যে হাইলাকান্দির তেজপুর মেডিক্যাল কলেজের এক ছাত্র রয়েছে।


গুয়াহাটি: তালিবান জঙ্গিদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে। সম্প্রতি তালিবান জঙ্গিরা আফগানিস্তান দখলের পরই অসম পুলিশের নজরে আসে এই পোস্টগুলি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে এক এমবিবিএস-এর ছাত্র রয়েছে।

অসম পুলিশের সাইবার সেল জানিয়েছে, রাজ্যে ১১টি জেলা থেকে এই ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।যাদের মধ্যে হাইলাকান্দির তেজপুর মেডিক্যাল কলেজের এক ছাত্র রয়েছে। অভিযুক্তদের মধ্যে অনেকেই সরাসরি তালিবানকে সমর্থন করেছে। আবার কেউ কেউ তালিবানকে সমর্থন না করার জন্য দেশ ও মিডিয়ার সমালোচনা করেছে।যা থেকে সাম্প্রদায়িক সম্পীতি নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছে অসম পুলিশ।সেই কারণে তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট বন্ধ করার জন্য গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।

এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অসম পুলিশের ডিজিপি ভাওলেট বড়ুয়া।ট্যুইটে তিনি বলেন, ''এই ধরনের বক্তব্য জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস ফাইল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তালিবানের সমর্থনে পোস্ট দেখলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যবাসীকে এই বিষয়ে সতর্ক করা হচ্ছে।এই ধরনের পোস্ট চোখে পড়লেই তাঁরা যেন পুলিশকে খবর দেন।''

অসম পুলিশের তরফে জানানো হয়েছে, কমপক্ষে ১৭-২০টি এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তালিবানের সমর্থনে পোস্ট হয়েছে। এই পোস্টগুলি রাজ্যের ১১টি জেলা থেকে হয়েছে। বাকি ৩জনের পোস্ট হয়েছে দুবাই, সৌদি আরব ও মুম্বই থেকে। এই প্রোফাইলগুলি অসমের বাসিন্দাদের হলেও তারা এখন বাইরে থাকেন। তবে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। শীঘ্রই গোয়েন্দা দফতরের কাছে এই তিন অভিযুক্তের নথি পাঠাবে অসম পুলিশ।

আফগানিস্তানের সাম্প্রতিক অতীত বলছে, রবিবার তালিবান জঙ্গিরা রাজধানী কাবুলে প্রবেশ করতেই পালিয়ে যান প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘনি। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির তরফে জানানো হয়, সেদেশে আশ্রয় নিয়েছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট। মানবিকতার কারণে তাঁকে আমিরশাহিতে আশ্রয় দেওয়া হয়েছে। এরপরই ভিডিয়ো বার্তায় নিজের বিষয় প্রকাশ্যে আনেন ঘনি। দেশ ছেড়ে পালানোর পর ফের দেশে আসার কথা বলেছেন প্রাক্তন প্রেসিডেন্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget