এক্সপ্লোর

Afghanistan Taliban Attack Update: শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হবে আফগানিস্তানে, জানালেন খোদ 'ইন্টিরিয়র মিনিস্টার'

আফগানিস্তানে দখল নিচ্ছে তালিবান জঙ্গিরা।খোদ এই ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানের ইন্টিরিয়র মিনিস্টার। সংবাদ সংস্থা এএফপি-র খবর অনুযায়ী, দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

কাবুল: শেষমেশ আশঙ্কাই সত্যি হতে চলেছে। আফগানিস্তানে দখল নিচ্ছে তালিবান জঙ্গিরা।খোদ এই ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানের 'ইন্টিরিয়র মিনিস্টার'। সংবাদ সংস্থা এএফপি-র খবর অনুযায়ী, দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

রবিবারই প্রেসিডেন্সিয়াল প্যালেসে ক্ষমতার শাস্তিপূর্ণ হস্তান্তর নিয়ে কথা বলতে যায় তালিবান মধ্যস্থতাকারীরা। এর আগেই সংবাদ সংস্থাগুলিকে তালিবানের মুখপাত্র জানায়, জোর করে কাবুল দখল করতে চায় না তারা। তাদের ভয় পেয়ে শহর ছাড়তে হবে না স্থানীয়দের। তালিবানরা স্থানীয় আফগানিদের সম্পত্তির কোনও ক্ষতি করবে না। কারও প্রতি কোনও ধরনের প্রতিশোধ নিতে আসেনি তারা। 

জালালাবাদের পর রবিবার বেলা ১২টার দিকে কাবুল দখল বেরিয়ে পড়ে তালিবান জঙ্গিরা। এরপরই গুলির শব্দে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীতে। পরে প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে জানানো হয়, চারিদিকে গুলির লড়াই চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। যদিও কাবুলে ঢোকার পর থেকেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বার্তা দেয় তালিবান জঙ্গিরা। অলজজিরা ইংলিশ নিউজ চ্যানেলকে তালিবানের মুখপাত্র সুহেল শাহিন বলে, জঙ্গিরা কাবুল দখলের জন্য বাইরে অপেক্ষা করছে। তবে জোর করে ক্ষমতা দখল করতে চায় না তারা।

এরমধ্যেই বদলে যায় পরিস্থিতি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানান, তালিবানদের হাতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাইছে আফগানিস্তানের সরকার। পরবর্তীকালে সেই খবরে সিলমোহর দেন দেশের অ্যাক্টিং ইন্টিরিয়র মিনিস্টর আবদুল সতর মীরজাকউল। টোলো নিউজকে তিনি বলেন, ''আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হবে।''

শনিবারই দেশের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে মুখ খোলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরফ গনি। তিনি বলেন, ''দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে দেব না।'' দেখা যায়, তারপরও দেশের পরিস্থিতির কোনও ধরনের পরিবর্তন হয়নি। মূলত, আমেরিকার সঙ্গে শান্তি চুক্তির পরই আফগানিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনা। আগামী ৩১ অগস্টের মধ্যে দেশ ছাড়বে তারা। বর্তমানে মার্কিন নাগরিকদের সুরক্ষিত দেশে ফেরাতেই কাবুলে রয়েছে মার্কিন সেনাবাহিনী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget