এক্সপ্লোর

Mamata Banerjee: সঙ্গী সস্ত্রীক ফিরহাদ, অজমেঢ় শরিফ থেকে ব্রহ্মা মন্দিরে মমতা, জানালেন গঙ্গাসাগরে আসার আমন্ত্রণ

Mamata Banerjee at Pushkar Temple: অজমেঢ় শরিফের পর এ বার রাজস্থানে পুষ্করের মন্দিরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়পুর: অজমেঢ় শরিফের পর এ বার রাজস্থানে পুষ্করের মন্দিরে (Pushkar Brahma Temple) গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা দিয়েছিলেন একদিন আগেই। তারই মধ্যে মঙ্গলবার দুপুরে রাজস্থান উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে অজমেঢ় শরিফে (Ajmer Sharif Dargah)  পৌঁছন প্রথমে। তার পর পৌঁছন পুষ্করের মন্দিরে। সেখানে তাঁর সঙ্গী হন বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিম ও তাঁর স্ত্রী।

অজমেঢ় শরিফের পর রাজস্থানের পুষ্করে ব্রহ্মা মন্দিরে গেলেন মমতা

অজমেঢ়ে যে দুইটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে রয়েছে, তার মধ্যে একটি হল অজমেঢ় শরিফ এবং অন্যটি হল পুষ্করের ব্রহ্মা মন্দির। দুই জায়গাতেই যাওয়ার ইচ্ছে অনেক দিনে বলে জানিয়েছিলেন মমতা। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেন দুই জায়গাতেই। এ দিন দিল্লি থেকে রাজস্থান পৌঁছে প্রথমে অজমেঢ় শরিফে যান মমতা। সেখানে তাঁর সঙ্গে হন ফিরহাদ হাকিমও। ফুল, ধূপ, চাদর মাথায় করে মাজার শরিফে মমতার সঙ্গে ঢোকেন ফিরহাদ। 

আরও পড়ুন: Mamata Banerjee: ফুল, ধূপ, চাদরের ঝুড়ি মাথায় নিয়ে ফিরহাদ, রাজস্থানে অজমেঢ় শরিফে মমতা, পরের গন্তব্য পুষ্করের মন্দির

এর পর সেখান থেকে পুষ্করের ব্রহ্মা মন্দিরের উদ্দেশে রওনা দেন মমতা। সেখানে পৌঁছে পুজো দেন তিনি। আরতি করেন নিজেহাতে। প্রার্থনা করেন হাতজোড় করে। মন্দিরে প্রধান পুরোহিতকে শাল উপহার দেন তিনি। বাংলায় গঙ্গাসাগর মেলায় আসার জন্য আমন্ত্রণও জানান। জানান, আগের থেকে এখনকার গঙ্গাসাগরের চেহারা বিস্তর পাল্টে গিয়েছে। 

দেশের একমাত্র ব্রহ্মা মন্দির পুষ্করে, সরোবর ঘিরে কমবেশি ৫০০ মন্দির রয়েছে

দেশের একমাত্র মন্দির পুষ্করে, যেখানে বিশ্ব-ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বলে হিন্দুধর্মে বর্ণিত ব্রহ্মার আরাধনা হয়। এই মন্দিরকে বলা হয় মন্দিরেশ্বর। এর পাশাপাশি পুষ্কর সরোবরকে ঘিরে রয়েছে কমবেশি ৫০০টি মন্দির। সরোবরটি পবিত্র বলে পরিগণিত হয়। সরোবরের জলে ডুব দিলে পাপস্খলন হয় বলে বিশ্বাস পুণ্যার্থীদের। 

এ দিন মন্দিরে পুরোহিতের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় মমতাকে। তাঁকে সাদরে অভ্যর্থনা জানান পুরোহিতরা। উত্তরীয় পরিয়েও স্বাগত জানানো হয় তাঁকে। পুজো দিয়ে বেরিয়ে মন্দির চত্বরও ঘুরে দেখেন তিনি। তার পর রওনা দেন পরবর্তী গন্তব্যে। পুষ্কর থেকে বেরিয়ে ফের দিল্লি ফিরবেন মমতা। আগামী কাল সংসদের শীতকালের অধিবেশন। তার আগে তৃণমূল সাংসদদের সঙ্গে কৌশল মিয়ে আলোচনা করবেন বিশদে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget