এক্সপ্লোর

কাল বসছে রাজস্থান বিধানসভা, গহলৌতের সঙ্গে দেখা করে হাত মেলালেন পায়লট, কংগ্রেসের ঘরোয়া বিবাদ মেটার ইঙ্গিত

তিনি কিছুদিন আগেই বিদ্রোহ করেছিলেন গহলৌতের বিরুদ্ধে। সঙ্গে ছিলেন ১৮ কংগ্রেস বিধায়ক। এর জেরে পায়লটকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি উপ মুখ্যমন্ত্রীর আসন থেকেও সরিয়ে দেয় কংগ্রেস হাইকম্যান্ড।

জয়পুর: রাজস্থান কংগ্রেসের ঘরোয়া বিবাদ মিটে যাওয়ার ইঙ্গিত। আগামীকাল বিধানসভা অধিবেশন বসার প্রাক্কালে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পায়লট। হাত মেলালেন দুজনে। তিনি কিছুদিন আগেই বিদ্রোহ করেছিলেন গহলৌতের বিরুদ্ধে। সঙ্গে ছিলেন ১৮ কংগ্রেস বিধায়ক। এর জেরে পায়লটকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি উপ মুখ্যমন্ত্রীর আসন থেকেও সরিয়ে দেয় কংগ্রেস হাইকম্যান্ড। সোমবারই পায়লট দেখা করেন রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গে। তারপরই গহলৌত বনাম পায়লট সংঘাতে বরফ গলার প্রক্রিয়া শুরু হয়। রাহুল-পায়লট সাক্ষাত্ নিয়ে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, আর কেউ নন, স্বয়ং রাহুল গাঁধী নিজে হস্তক্ষেপ করায় রাজস্থান কংগ্রেসের রাজনৈতিক সঙ্কট নির্বিঘ্নে মিটে গিয়েছে। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী পায়লট ও বিক্ষুব্ধ দলীয় বিধায়কদের ক্ষোভ মোকাবিলায় তিন সদস্যের কমিটি গড়ার নির্দেশ দেন এআইসিসি-কে। কাল বিধানসভা অধিবেশনের আগে গহলৌত নিজের বাসভবনে আজ সন্ধ্যায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন। আগেই শোনা যাচ্ছিল, সেখানে হাজির থাকতে পারেন পায়লট ও বিক্ষুব্ধ বিধায়করা। পায়লট ও বাকিদের ফিরে আসার ব্যাপারে গহলৌত গতকাল বলেন, আমাদের যে বন্ধুরা চলে গিয়েছিলেন, আবার ফিরেছেন। দলের বিধায়কদের হতাশ হয়েছিলেন, এটা স্বাভাবিক। গোটা পরিস্থিতি যেভাবে তৈরি হয়, যেভাবে পায়লট অনুগামী বিধায়করা মাসখানেকের ওপর রাজ্যের বাইরে পড়ে থাকলেন, তাতে এই বিধায়কদের অসন্তুষ্ট হওয়াটা স্বাভাবিক। যদিও আমি ওদের বুঝিয়েছি, কখনও কখনও রাষ্ট্র, রাজ্য়, জনগণ ও গণতন্ত্রের সেবা করতে হলে সহনশীল হতে হবে আমাদের। এদিকে রাজস্থানে গহলৌত সরকারের পতন ঘটানোর চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করা হয়েছিল যে দুই বিধায়ককে, সেই ভানওয়ারলাল শর্মা ও বিশ্বেন্দ্র গুপ্তার ওপর থেকে সাসপেনশন তুলে নিয়েছে কংগ্রেস। এআইসিসি সাধারণ সম্পাদক অবিনাশ পান্ডে ট্যুইট করে একথা জানিয়েছেন। বিরোধী দল বিজেপিও আজ পরিষদীয় বৈঠকে কাল বিধানসভায় গহলৌত সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের সিদ্ধান্ত নিয়েছে।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget