এক্সপ্লোর

‘শীত-গ্রীষ্ম-বর্ষা, রাজীবদা ভরসা,’ ফের বনমন্ত্রীর সমর্থনে পোস্টার ‘দাদার সমর্থকদের’

এই নিয়ে পর পর ৩ দিন। জল্পনার মধ্যেই ফের তৃণমূলের হেভিওয়েট নেতা তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পোস্টার-ফেস্টুন পড়ল দুই জেলায়। সোমবারের মতো মঙ্গলবারও পোস্টার পড়েছে বনমন্ত্রীর নিজের জেলা হাওড়াতে।

কলকাতা: নির্বাচনের আগে একের পর এক ঘটনায় অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এই ঘটনাপ্রবাহের একেবারে শীর্ষে আছে পোস্টার বিতর্ক। সদ্য মন্ত্রীত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সমর্থনে রাজ্যজুড়ে পোস্টার পড়েছে। এবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ পোস্টার-ফেস্টুন পড়তে শুরু করেছে রাজ্যের একাধিক জায়গায়। এই নিয়ে পর পর ৩ দিন। জল্পনার মধ্যেই ফের তৃণমূলের হেভিওয়েট নেতা তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পোস্টার-ফেস্টুন পড়ল দুই জেলায়। সোমবারের মতো মঙ্গলবারও পোস্টার পড়েছে বনমন্ত্রীর নিজের জেলা হাওড়াতে। ‘আমরা দাদার সমর্থক’, ‘দাদার ভক্ত’, ‘আমরা রাজীবপন্থীদের’ নামে পোস্টার পড়েছে হাওড়া ও বাঁকুড়ায়। আর এই পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার, জিটি রোড সংলগ্ন বালি খাল, বালি নিমতলা-সহ একাধিক জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ পোস্টার দেখা যায়। কোথাও লেখা ‘শীত-গ্রীষ্ম-বর্ষা, রাজীবদা ভরসা।’ কোথাও আবার লেখা ‘দিকে দিকে লাখে লাখে, চাইছে মানুষ রাজীবদাকে।’ ‘আমরা দাদার সমর্থক’ ও ‘দাদার ভক্তদের’ নামে দেওয়া হয়েছে পোস্টারগুলি। অন্যদিকে একই রকম ছবি-সহ পোস্টার-ফেস্টুন পড়েছে বাঁকুড়া শহরের মাচানতলা ও স্টেট ব্যাঙ্ক মোড়ে। জেলায় পোস্টার-ফেস্টুন দেওয়া হয়েছে ‘আমরা রাজীবপন্থীদের’ নামে। কে বা কারা দিচ্ছে পোস্টার-ফেস্টুন? কারাই বা আছে নেপথ্যে উদ্দেশ্য কী? তৃণমূলের অভিযোগ, বিজেপি একাজ করেছে। বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিজেপি ভেকধারী-নিশাচর। দিনের আলোয় মানুষের কাছে গেলে ওদের মেরে তাড়াবে। টিআরপি বাড়াতে এই সব পোস্টার দিচ্ছে। মানুষকে বিভ্রান্ত করে ভোটে জেতার চেষ্টা করছে বিজেপি। কিন্তু সেই লক্ষ্যে সফল হবে না। এদিকে বিজেপি সাংসদ সুভাষ সরকারের বক্তব্য, তৃণমূলে যদুবংশের মুষল পর্ব চলছে। এবার তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ’২১-এ ক্ষমতায় আসবে বিজেপি। তৃণমূল ভেঙে অনেকে বিজেপিতে যোগ দিচ্ছেন। আরও অনেকে দেবেন। উল্লেখ্য, এরপরই জেলায় জেলায় শুভেন্দুর মতো রাজীবের সমর্থনে পোস্টার পড়তে শুরু করে। যা অত্যন্ত তাৎ‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে শনিবারই হরিদেবপুরের অরাজনৈতিক মঞ্চে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । রাজ্যের বনমন্ত্রী বলেন, যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরা স্তাবক বলে সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে। এখন স্তাবকতার যুগ। হ্যাঁ তে হ্যাঁ আর না তে না মেলাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget