এক্সপ্লোর

‘সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী’, এবার সিএএ বাতিল চেয়ে প্রস্তাব পাশ মধ্যপ্রদেশ ক্যাবিনেটেও

প্রস্তাবে দাবি করা হয়েছে, দেশব্যাপী সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে, তাই শুধু তা বাতিল করলেই হবে না, এই ইস্যুতে দেশবাসীর মনে যে বিভ্রান্তি, আশঙ্কা আছে, তাও দূর করতে হবে কেন্দ্রকে।

ভোপাল: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-বিরোধী প্রস্তাব পাশ হল মধ্যপ্রদেশ ক্যাবিনেটে। নয়া নাগরিকত্ব আইন দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী বলে জানিয়ে রাজ্যের ক্ষমতাসীন কমলনাথের কংগ্রেস সরকার তা বাতিলের দাবি করেছে গৃহীত প্রস্তাবে। মুখ্যমন্ত্রী কমলনাথের পৌরহিত্য়ে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিএএ-বিরোধী প্রস্তাব গৃহীত হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের জনসংযোগ দপ্তরের মন্ত্রী পি সি শর্মা। পশ্চিমবঙ্গ, কেরল, পঞ্জাব ও রাজস্থানে ক্ষমতাসীন বিজেপি-বিরোধী দলগুলির সরকার ইতিমধ্যেই সিএএ বাতিল চেয়ে প্রস্তাব পাশ করিয়েছে। মধ্য়প্রদেশ পঞ্চম রাজ্য যারা সেই পথে হাঁটল। শর্মা বলেন, প্রস্তাবে বলা হয়েছে, সিএএ সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের বিরোধী, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ করছে। গত ডিসেম্বরে সংসদে পাশ হওয়া সিএএ দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ও সহনশীল চরিত্রকে বিপন্ন করছে বলেও জানান তিনি। বলেন, ভারতের সংবিধানের মূল ভিত্তিই হল ধর্মনিরপেক্ষতা, যা কখনও বদলানো যায় না। সংবিধানে স্পষ্ট বলা আছে, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাছাড়া প্রস্তাবে সংবিধানের ১৪ অনুচ্ছেদে আইনের চোখে দেশের সব নাগরিককে সমানাধিকার দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে দাবি করা হয়েছে, দেশব্যাপী সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে, তাই শুধু তা বাতিল করলেই হবে না, এই ইস্যুতে দেশবাসীর মনে যে বিভ্রান্তি, আশঙ্কা আছে, তাও দূর করতে হবে কেন্দ্রকে। প্রস্তাবে আরও দাবি করা হয়েছে যে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এনপিআর) ব্যাপারে যেসব তথ্য চাওয়া হচ্ছে, সেগুলি ফিরিয়ে নেওয়া হোক, তারপরই সেনসাস করা হোক।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
মৃত্যুর কথা বলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু! লাইভে প্রার্থনা চলাকালীন ফাদারের উপর ভেঙে পড়ল বিশাল ক্রুশ
মৃত্যুর কথা বলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু! লাইভে প্রার্থনা চলাকালীন ফাদারের উপর ভেঙে পড়ল বিশাল ক্রুশ
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget