এক্সপ্লোর

Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তলব, 'গ্রেফতার হতে পারি' আশঙ্কা প্রকাশ AAP প্রধানের

Kejriwal at CBI: গতকাল রাত থেকেই সিবিআই দফতরের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। 

নয়া দিল্লি: আবগারি দুর্নীতি মামলায় আজ অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিবিআই। দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আম আদমি পার্টির সমর্থকেরা বিক্ষোভ দেখাতে পারেন, এই আশঙ্কায় গতকাল রাত থেকেই সিবিআই দফতরের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ।                                        

রাজধানীতে সুরক্ষা

ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া বর্তমানে তিহাড় জেলে বন্দি। সম্প্রতি জাতীয় দলের তকমা পেয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। স্বীকৃতি পাওয়ার দিনই কেজরিওয়াল তাঁর দলের নেতা, কর্মীদের ওপর আঘাত নেমে আসার আশঙ্কা প্রকাশ করে মানসিক প্রস্তুতি নিতে বলেছিলেন। কিছুদিন আগে মূলত দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্যোগেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ৮ বিরোধী দল। 

উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) সম্প্রতি সিবিআই-এর হাতে গ্রেফতার হন মণীশ সিসৌদিয়া। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মামলায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকেন। বিকল্প রাস্তা ধরতে সিসৌদিয়াকে পরামর্শ দেন তিনি। তার পরই দিল্লির উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মণীশ সিসৌদিয়া (Manish Sisodia)। নিরপেক্ষ তদন্তের খাতিরেই সিসৌদিয়ার কাছ থেকে যাবতীয় প্রশ্নের সদুত্তর পাওয়া জরুরি বলে আদালতে জানিয়েছিল সিবিআই। তাতে সম্মতি দেয় আদালত। এর পরই দিল্লির সরকারে তাঁদের থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপি-র তরফে এ নিয়ে আক্রমণ করা হয় দিল্লির আম আদমি পার্টির সরকারকে। 

আরও পড়ুন, আতিক শ্যুটআউটে যোগীর পুলিশকে নিশানা! CBI তদন্ত দাবি বাবুল সুপ্রিয়র

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বেশ কিছু দিন ধরেই সক্রিয় সিবিআই। বারং বার জিজ্ঞাসাবাদও করা হয় সিসৌদিয়াকে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁকে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে কেজরিওয়াল জানিয়েছিলেন, সিসৌদিয়াকে গ্রেফতার করা হতে পারে। সিসৌদিয়া গ্রেফতার হওয়ার পর তাঁর ভবিষ্যদ্বাণীই মিলে গেছে বলে দাবি করেন আপ সমর্থকরা।                               

সেরা শিরোনাম

Nepal Flash Floods : যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Petrol Diesel Price : আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?

ভিডিও

Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget