এক্সপ্লোর

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কখনই মেধার বিকল্প হতে পারবে না ,মত মুকেশ অম্বানির

প্রথম সারির ডিজিটাল সমাজে পরিণত হওয়ার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে ভারতের, মনে করেন রিলায়েন্স কর্ণধার

নয়াদিল্লি: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) কখনওই মানব মেধার বিকল্প হতে পারে না, পারবেও না। এমনটাই মনে করেন শিল্পপতি মুকেশ অম্বানী। তাঁর মতে, মানব মেধার উপর ভিত্তি করেই ভারতকে ৫ লক্ষ কোটি টাকার অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে। তাতে সহযোগিতা করবে এআই।

রেসপন্সিবল এআই ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট সামিট (আরএআইএসই) ২০২০-তে মুকেশ বলেছেন, ’’আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রযুক্তি ভারত এবং বিশ্বের সামনে থাকা জটিল সমস্যাগুলির সমাধান করবে। আমাদের ক্ষমতাকে আরও বেশি করে প্রসারিত করবে। ভারতের অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।‘‘

রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধারের মতে, অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন, তা পূরণে এআই-র উল্লেখযোগ্য অবদান থাকবে। ভারতীয় কৃষির আধুনিকীকরণ এবং কৃষকদের আয় বৃদ্ধি, গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশ্ব-মানের শিক্ষা, দক্ষতার প্রশিক্ষণ এবং প্রতিভা সমৃদ্ধ করার ক্ষেত্রে এআই-র সহযোগিতা প্রয়োজন।

’’প্রথম সারির ডিজিটাল সমাজে পরিণত হওয়ার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে ভারতের। যা ’বিস্ফোরক এবং তাৎপর্যপূর্ণ হারে‘ ডেটা উৎপন্ন করবে। এআইয়ের জন্য কাঁচামাল হচ্ছে ডেটা। বুদ্ধিমান ডেটা ডিজিটাল মূলধন। এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ‘‘, বলেছেন অম্বানি।

মুকেশ অম্বানী বলেন, ’’অতীতে দেশ দৈহিক, আর্থিক, মানব জাতি এবং বৌদ্ধিক শক্তিকে পুঁজি করে প্রতিযোগিতায় লড়াই করেছে। কিন্তু আগামী দশকগুলিতে … দেশ ক্রমশ ডিজিটাল পুঁজিকে ভর করবে এবং প্রতিযোগিতায় সামিল হবে।‘‘ তিনি মনে করেন, ডিজিটাল পুঁজিকে ব্যবহার করে আগামী দিনে অর্থনৈতিক বিকাশ, বৃহত্তর সমৃদ্ধি, বিপুল কর্মসংস্থানের সুযোগ এবং জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে আরও প্রসারিত হবে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari On Annapurna Yojana : “পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেবো”, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের আবেদন বাতিল হল ? কাদেরটা 'অ্যাপ্রুভ' ?
“পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেবো”, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের আবেদন বাতিল হল ? কাদেরটা 'অ্যাপ্রুভ' ?
Youtube থেকে এবার বাড়বে ইনকাম? কী কী সুবিধা আনা হচ্ছে যেখানে হু হু করে আয় বাড়বে?
Youtube থেকে এবার বাড়বে ইনকাম? কী কী সুবিধা আনা হচ্ছে যেখানে হু হু করে আয় বাড়বে?
CJP Protest : এই দিন থেকে দেশজুড়ে পথে CJP, জ্ঞানেশকাণ্ডে ডেডলাইন বেঁধে দিলেন অভিজিৎ দীপকে
এই দিন থেকে দেশজুড়ে পথে CJP, জ্ঞানেশকাণ্ডে ডেডলাইন বেঁধে দিলেন অভিজিৎ দীপকে
Nandigram Congress Candidate: প্রধান বিচারপতির বেঞ্চে অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, মিলন প্রধানের আইনজীবীকে বড় 'পরামর্শ' আদালতের
প্রধান বিচারপতির বেঞ্চে অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, মিলন প্রধানের আইনজীবীকে বড় 'পরামর্শ' আদালতের

ভিডিও

Sumit Roy News | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে সামনে এল নতুন অভিযোগ
ECI - Gyanesh Kumar |জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি
Mahua Moitra on Gyanesh Kumar | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির থানায় নালিশ জানালেন মহুয়া মৈত্র
Madhyamgram News | বিজেপির একাংশের বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE
ISF News | আজ ফের ISF-এর প্রতীক মামলার শুনানি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget