এক্সপ্লোর

AIIMS OPD Shut Down: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন, অর্ধদিবস OPD পরিষেবা বন্ধ AIIMS-সহ একাধিক হাসপাতালে

Ram Mandir Inauguration: সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা।

নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব চারিদিকে। কেন্দ্রীয় সরকার সোমবার ছুটি ঘোষণা করেছে আগেই। কেন্দ্রীয় সরকারের আওতায় কর্মরত চাকুরিজীবীদের ছুটি ওই দিন। মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যও ছুটি ঘোষণা করেছে, কোথাও পূর্ণদিবসের, কোথাও অর্ধদিবসের। রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে বন্ধ থাকছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে রিজার্ভ ব্যাঙ্কের দফতরও। এবার জানা গেল, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর আউটডোর পরিষেবা অর্থাৎ হাসপাতালের বহির্বিভাগ অর্ধদিবস বন্ধ থাকবে। (AIIMS OPD Shut Down)

সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি সম্পন্ন হবে। বিশেষ এই দিনে দুপুর ২.৩০টে পর্যন্ত বন্ধ থাকবে AIIMS-এর আউটডোর পরিষেবা। হাসপাতালের জরুরি এবং গুরুতর পরিষেবা ইউনিট যদিও চালু থাকবে। অন্য দিনের মতোইঅ পরিষেবা মিলবে সেখানে। শনিবার বিবৃতি জারি করে সে ব্যাপারে সকলকে অবগত করেছেন AIIMS কর্তৃপক্ষ। (Ram Mandir Inauguration)

তবে শুধুমাত্র AIIMS-ই নয়, রাজধানীর অন্য সরকারি হাসপাতালগুলিও একই পথে হাঁটছে। রাম মনোহর লোহিয়া হাসপাতালও সোমবার আউটডোর পরিষেবা বন্ধ রাখছে অর্ধদিবস। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত সরকারি দফতর, প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থাকে এই মর্মে অনুরোধ জানানো হয়েছিল। বলা হয়েছিল, সোমবার রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সকলে যাতে অংশগ্রহণ করতে পারেন, টেলিভিশনে যাতে ওই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। এর পরই একে একে ছুটিঘোষণা শুরু হয়েছে।

আরও পড়ুন: Ayodhya Ram Mandir: আলো আর ফুলের মালায় সেজেছে রাম জন্মভূমি, উৎসবমুখর অযোধ্যা; ভিড় বাড়ছে বাঙালিদেরও

AIIMS জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতোই সোমবার অর্ধদিবস আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, 'ভারত সরকার ২২ জানুয়ারি দুপুর ২.৩০টে পর্যন্ত অর্ধদিবসের ছুটি ঘোষণা করেছে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপন করছে গোটা দেশ। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস উচ্চ সতর্কতা জারি হয়েছে AIIMS-এ। গুরুতর ক্ষেত্রে পরিষেবা আগের মতোই চালু থাকবে'। AIIMS-এর প্রশাসক রাজেশকুমার ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।  আউটডোর পরিষেবা নিয়ে তিনি কিছু না বললেও, AIIMS-এর জনসংযোগ বিভাগের প্রফেসর ইন-চার্জ রিমা দাদা জানিয়েছেন, আউটডোর পরিষেবার সময়সূচি পাল্টাচ্ছে। যাঁরা আগে থেকে চিকিৎসকের সঙ্গে দেখা করতে নাম নথিভুক্ত করেছিলেন, তাঁদের অন্য সময়ে আসতে হবে। পরিকল্পনামাফিক সোমবার অস্ত্রোপচার ছিল যাঁদের, সেই অস্ত্রোপচারের সময় পিছোবে। সন্ধেবেলায় আউটডোর পরিষেবা আবার চালু করা হবে।

হাসপাতাল থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৫০০০ রোগী AIIMS-এর আউটডোর বিভাগে ভিড় করেন। আগে থেকে নাম লিখিয়েছিলেন যাঁরা, ফোনে মেসেজ পাঠিয়ে তাঁদের সময়সূচি পাল্টানোর কথা জানানো হবে বলে জানিয়েছে AIIMS. রাম মনোহর লোহিয়া হাসপাতালে আউটডোর পরিষেবার পাশাপাশি, ল্যাব টেস্ট, প্রশাসনিক কাজকর্ম বন্ধ থাকবে দুপুর ২.৩০টে পর্যন্ত।  জরুরি বিভাগ চালু থাকবে। সফদরজং হাসপাতালে জরুরি বিভাগ চালু থাকবে সারাদিন। তবে আউটডোর বিভাগে সকালে ৮টা থেকে রোজ নাম লেখার কাজ শুরু হলেও, ১০টার মধ্যে তা সেরে ফেলা হবে। অন্য দিন বেলা ১১.৩০টা পর্যন্ত নাম লেখানো যায়। ল্যাব পরিষেবাও সকালে ১১.৩০টা পর্যন্তই চালু থাকবে। অষুধের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। আগে থেকে সোমবার অস্ত্রোপচারের পরিকল্পনা করেছিলেন যাঁরা, তা পিছিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজের আউটডোর বিভাগে নাম লেখানো যাবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্তই, তার পর আর নয়।

 

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget