এক্সপ্লোর

Air India A320 Airbus: ‘সেফটি সার্টিফিকেট’ ছাড়াই একমাস ধরে উড়ান পরিষেবা, এয়ার ইন্ডিয়ার A320 বিমান নিয়ে তদন্ত শুরু

Air India: আমদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই বিমান পরিবহণ সংস্থা Air India-র পরিষেবা নিয়ে নানা অভিযোগ, অনুযোগ সামনে আসছে লাগাতার।

নয়াদিল্লি: আমদাবাদের ভয়াবহ স্মৃতি এখনও মুছে ফেলা যায়নি। সেই আবহেই ফের মারাত্মক অভিযোগ সামনে এল। জানা গেল, ‘সুরক্ষা সার্টিফিকেট’ ছাড়াই এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান গত একমাস ধরে যাত্রী পরিষেবা প্রদান করে যাচ্ছিল। বিষয়টি সামনে আসতে বেশ মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। পাইলটদের বিরুদ্ধে পদক্ষেপের তোড়জোড় চলছে বলেও খবর (Air India)

আমদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই বিমান পরিবহণ সংস্থা Air India-র পরিষেবা নিয়ে নানা অভিযোগ, অনুযোগ সামনে আসছে লাগাতার। তবে এবার মারাত্মক নিয়ম লঙ্ঘন ও দায়িত্বজ্ঞানহীনতার ঘটনা সামনে এল। জানা গিয়েছে, Air India-র A320 বিমানটি নভেম্বর মাসে বারং বার যাত্রী নিয়ে আকাশে উড়ে গিয়েছে। অথচ উড়ানের জন্য় প্রয়োজনীয় AirWorthiness Review Certificate-ই (ARC) ছিল না সেটির। (Air India  A320 Airbus)

কোনও বিমানের স্বাস্থ্য কেমন, সমস্ত বিধিনিয়ম মেনে চলা হচ্ছে কি না, ঠিক মতো রক্ষণাবেক্ষণ চলেছে কি না, প্রতিবছর সেই সব খতিয়ে দেখে প্রত্যেক বিমানকে ARC দেওয়া হয়। ARC পাওয়ার অর্থ আকাশে ওড়ার যোগ্য বিমানটি। বাণিজ্যিক বিমান পরিবহণ পরিষেবার জন্য ARC একেবারে বাধ্যতামূলক। অথচ সেটি ছাড়াই গোটা নভেম্বর মাস জুড়ে Air India-র A320 বিমানটির পরিষেবা চালু ছিল। 

Air India-র অভ্যন্তরীণ সমীক্ষায় বিষয়টি ধরা পড়ে প্রথম। এই নিয়ম লঙ্ঘনের সঙ্গে যুক্ত একজনকে সাসপেন্ড করা হয়। আর তাতেই সমান্তরাল তদন্ত শুরু হয়েছে। Air India এবং ভারতের বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA তদন্ত করে দেখছে বিষয়টি। Air India-র দাবি, নিয়ম লঙ্ঘনের বিষয়টি প্রথম অভ্যন্তরীণ সমীক্ষাতেই ধরা পড়ে। সেই মতো জানানো হয় DGCA-কে। 

এই গোটা ঘটনাকে ‘আফশোসজনক’ বলে উল্লেখ করেছে Air India. তারা জানিয়েছে, Air India পরিষেবাগত গুণমান ধরে রাখতে, যাত্রীদের নিরাপত্তা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ। এই গাফিলতিতে যুক্ত সকলকে সাসপেন্ড করা হয়েছে। পর্যালোচনা করে দেখা হচ্ছে তাঁদের ভূমিকা।

DGCA জানিয়েছে, বিমানের ARC ইস্যু করার দায়িত্ব DGCA-কে অর্পণ করেছে Air India. ২০২৪ সালে Air India এবং Vistar-র একত্রীকরণ ঘটলে ঠিক হয়, প্রথমবার Vistara-র ৭০টি বিমানের ARC পুনর্নবীকরণ করবে নিয়ন্ত্রক সংস্থাই। সেই মতো ৬৯টি বিমানের ARC ইস্যু করে দেওয়া হয়। ৭০তম বিমানটির জন্যও ARC-র আবেদন জানানো হয়। কিন্তু ইঞ্জিন পাল্টানোর জন্য় সেটির পরিষেবা বন্ধ ছিল। সেই সময়ই বিমানটির ARC-র মেয়াদ ফুরিয়ে যায়। পরে ইঞ্জিন পাল্টানোর পর আবার চালু হয় পরিষেবা। ২৬ নভেম্বর বিষয়টি তুলে ধরে Air India. ARC-র মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও আটবার আকাশে উড়েছে বিমানটি। 

একটি বিস্তারিত বিবৃতিতে, ডিজিসিএ জানিয়েছে যে এয়ার ইন্ডিয়া তাদের পরিচালিত বিমানের জন্য এআরসি জারি করার ক্ষমতা অর্পণ করেছে। ভিস্তারা-এয়ার ইন্ডিয়া একীভূতকরণের অংশ হিসাবে, ২০২৪ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভিস্তারার সমস্ত ৭০টি বিমানের জন্য প্রথম এআরসি পুনর্নবীকরণ সরাসরি নিয়ন্ত্রক দ্বারা সম্পন্ন করা হবে। সন্তোষজনক সম্মতির পরে এই বিমানের ৬৯টির জন্য এআরসি ইতিমধ্যেই জারি করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য ফাঁকফোকর চিহ্নিত করে, সংশোধনমূলক পদক্ষেপ করতে বলা হয়েছে Air India-কে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget