এক্সপ্লোর

Air India Plane: রানওয়ে থেকে ছিটকে গেল বিমান ! আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ায়

Air India: ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ইঞ্জিন, এমনটাই শোনা গিয়েছে। তিনটি টায়ার ফেটে যাওয়ার খবরও মিলেছে।

Air India Plane: আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। মুম্বই বিমানবন্দরে নামার পর রানওয়ে থেকে বিমান ছিটকে গিয়েছে বলে জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ইঞ্জিন, এমনটাই শোনা গিয়েছে। তিনটি টায়ার ফেটে যাওয়ার খবরও মিলেছে। মুম্বই বিমানবন্দরে নামার পরই রানওয়ে থেকে ছিটকে গিয়েছে এই বিমান। জানা গিয়েছে, কোচি থেকে মুম্বই আসছিল ওই বিমানটি। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে নামার সময় এয়ার ইন্ডিয়ার ওই বিমানের সঙ্গে এই কাণ্ড ঘটেছে। অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। 

জানা যাচ্ছে, বৃষ্টির কারণে মুম্বই বিমানবন্দরের রানওয়ে ভিজে ছিল। তার জেরেই ছিটকে গিয়েছে বিমানটি। বিমানের পিছনের দিকে ঘাস আটকে গিয়েছে বলে শোনা যাচ্ছে। একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ক্ষতি হয়েছে ওই রানওয়েরও। তবে এ যাত্রায় যাত্রীদের সঙ্গে কোনও অঘটনা ঘটেনি। সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। সম্ভবত বিমানের ডানদিকের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়ার AI 2744 A320 (VT-TYA) - এই বিমানে ঘটেছে দুর্ঘটনাটি। জানা যাচ্ছে, রানওয়ে ছোঁয়ার পর এয়ার ইন্ডিয়ার ওই বিমানের তিনটি টায়ার সম্ভবত ফেটে গিয়েছে। 

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, কোচি থেকে মুম্বইগামী ফ্লাইট এআই২৭৪৪ অবতরণের সময় প্রবল বৃষ্টির সম্মুখীন হয়েছিল। তার ফলে কিছুক্ষণ বিমানটি রানওয়েতে ঘোরাঘুরি করে। তবে গেট পর্যন্ত নিরাপদেই পৌঁছেছিল বিমানটি। যাত্রী এবং ক্রু-মেম্বারদের নিরাপদেই বিমান থেকে বের করা আনা হয়েছে। আপাতত ওই বিমানটিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার ওই মুখপাত্র এও জানিয়েছেন যে, যাত্রী এবং ক্রু-মেম্বারদের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

গত ১২ জুন ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। এয়ার ইন্ডিয়ার ১৭১, এই ড্রিমলাইনার ভেঙে পড়েছিল আমদাবাদে। বিমানের ভিতরে ছিলেন মোট ১৪২ জন। তাদের মধ্যে ১৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন ক্রু মেম্বার ছিলেন। এই ১৪২ জনের মধ্যে মাত্র ১ জন বেঁচে ফিরেছেন। বাকি সকলেরই মৃত্যু হয়েছে। আমদাবাদের সিভিল হাসপাতালের উপর ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। হাসপাতালের হস্টেলের একটা অংশে ঘটে এই দুর্ঘটনা। বীভৎস এই বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চালু হওয়ার পর এই প্রথম কোন ড্রিম লাইনার এভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়েছে, ভেঙে পড়েছে। আজ ফের অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget