এক্সপ্লোর

Air India Flight : এবার অবতরণের সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার বিমানে ! নিরাপদে বের করা হল যাত্রীদের

Hong Kong-Delhi Flight : হংকং থেকে দিল্লিতে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় যাত্রীরা নামছিলেন।

নয়াদিল্লি : বিমান-বিপত্তির যেন শেষ নেই। আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর একের পর এক খবর সামনে এসেছে। গতকালও একাধিক ঘটনা ঘটেছে। এবার অবতরণের সঙ্গে সঙ্গে আগুন লেগে গেল এয়ার ইন্ডিয়ার বিমানে। হংকং থেকে দিল্লিতে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় যাত্রীরা নামছিলেন। এমনই জানিয়েছেন এয়ারলাইনের মুখপাত্র। যদিও বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। 

বিবৃতিতে এয়ারলাইনের মুখপাত্র বলেছেন, "২২ জুলাই, ২০২৫ হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট এআই-৩১৫, অবতরণ এবং গেটে পার্ক করার কিছুক্ষণ পরেই অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লাগে। যাত্রীরা যখন নামতে শুরু করেছিলেন, সেই সময় ঘটনাটি ঘটে এবং সিস্টেম ডিজাইন অনুযায়ী নিজে থেকেই APU বন্ধ হয়ে যায়।" বিমানের কিছু ক্ষতি হয়েছে, তবে যাত্রী ও ক্রু মেম্বারদের স্বাভাবিকভাবে ও নিরাপদে নামানো হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র। এনিয়ে তদন্তের জন্য বিমানটি গ্রাউন্ডে রাখা হয়েছে।

গতকালও বিমান-বিপত্তি

গতকালই যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কলকাতাগামী উড়াল বাতিল হয়ে যায়। অন্য একটি ঘটনায়, ল্যান্ডিং গিয়ার নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর জরুরি অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান। গোয়া থেকে ছাড়া ওই বিমানে ১৪০ জন যাত্রী ছিল। ইন্দোরের দেবী আহিল্যাবাই হোলকার বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। 

সোমবার বিকাল সাড়ে ৫টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল AI2403 বিমানের। কিন্তু, যান্ত্রিক ত্রুটি দেখা যায় বিমানে। তাই "স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর" মেনে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন পাইলটরা। গতকাল এয়ার ইন্ডিয়ার বিমানের এটি ছিল দ্বিতীয় ঘটনা। এর আগে মুম্বইতে কোচি থেকে যাওয়া একটি বিমান বৃষ্টিতে ভেজা রানওয়ে থেকে সরে যাওয়ার জেরে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিমানের পিছনের অংশে ঘাসের স্তূপ আটকে যায় এবং একটি ইঞ্জিনে ক্ষতির চিহ্ন দেখা গিয়েছে। রানওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানের সমস্ত যাত্রী নিরাপদে আছেন।

অপর ঘটনায়, ১৪০ জন যাত্রী নিয়ে গোয়া থেকে রওনা দিয়েছিল ইন্ডিগো বিমান। আধিকারিকরা জানান, ল্যান্ডিং গিয়ার নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর ইন্দোরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এয়ারপোর্ট ডিরেক্টর বিপিনকান্ত শেঠ জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, অবতরণের আগে বিমানটি (6E 813) প্রায় ২৫ মিনিট আকাশে ছিল। বিকাল ৫টা ১৫ মিনিটে নাগাদ নিরাপদে অবতরণ করে বিমানটি। ৪টে ৫০ মিনিট গন্তব্যে পৌঁছানোর কথা ছিল সেটির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget