এক্সপ্লোর

Air India Sale: লোকসানে চলা সরকারি এয়ারলাইন কিনতে চায় টাটা, ইন্টারাপ্স ইনকর্পোরেটেড

যে ২১৯ জন কর্মী এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহ প্রকাশ করেছেন, মার্কিন সংস্থার আর্থিক সাহায্যের পাশাপাশি নিলামে যোগ দিতে তাঁরা প্রত্যেকে ১ লাখ করে টাকা দেবেন।

নয়াদিল্লি: আমেরিকার ইন্টারাপ্স ইনকর্পোরেটেড এয়ার ইন্ডিয়ার শেয়ার কিনতে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা EOI পেশ করল। একইভাবে আগ্রহ দেখিয়েছে টাটা সন্স। এয়ার ইন্ডিয়া কেনার EOI জমা দেওয়ার শেষদিন এ মাসের ১৪ তারিখ। ইন্টারাপ্স যাতে এয়ার ইন্ডিয়া কিনতে দর দেয়, সে জন্য এয়ার ইন্ডিয়া কর্মীরা এই মার্কিন সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সও এয়ার ইন্ডিয়া কিনতে EOI জমা দিয়েছে। টাটা সন্সের হাতেই এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়,তারপর ১৯৫৩ সালে এটি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার। ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সচিব তুহিনকান্ত পাণ্ডে টুইট করে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ায় বিনিয়োগ করতে বেশ কিছু EOI জমা পড়েছে। শিগগিরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে। ইন্টারাপ্স ও টাটা ছাড়া এয়ার ইন্ডিয়া কিনতে যারা আগ্রহী, তাদের মধ্যে রয়েছে ২১৯ জন এয়ার ইন্ডিয়া কর্মী এবং একটি মার্কিন সংস্থাকে নিয়ে গঠিত একটি সংগঠন, এরা বিমান সংস্থাটি কিনতে চায় ৫১:৪৯ অনুপাতে, যাতে কর্মীদের হাতে সিংহভাগ শেয়ার থাকে। আইন বলছে, এয়ার ইন্ডিয়া কর্মীরাও কোম্পানিটি কিনতে পারেন, তবে বিলগ্নীকরণের নিয়ম অনুযায়ী তাঁরা কোনও বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বে যেতে পারবেন না, হয় কোনও ব্যাঙ্ক বা কোনও আর্থিক সংস্থার সঙ্গে সাহায্য নিতে হবে। যে ২১৯ জন কর্মী এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহ প্রকাশ করেছেন, মার্কিন সংস্থার আর্থিক সাহায্যের পাশাপাশি নিলামে যোগ দিতে তাঁরা প্রত্যেকে ১ লাখ করে টাকা দেবেন। ২০১৯-এর ৩১ মার্চ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ঋণের বোঝা ৬০,০৭৪ কোটি টাকা। যিনি এয়ার ইন্ডিয়া কিনবেন তাঁকে এই ঋণের ২৩,২৮৬.৫ কোটির দায়িত্ব নিতে হবে, বাকিটা চলে যাবে এয়ার ইন্ডিয়া অ্যাসেটস হোল্ডিং লিমিটেডে। এ নিয়ে ষষ্ঠবার এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা করছে কেন্দ্র। ২০১৮ সালে তারা ৭৬ শতাংশ শেয়ার বিক্রির চেষ্টা করে কিন্তু কোনও খদ্দের পাওয়া যায়নি। এবার তারা ৭৬ শতাংশের বদলে পুরোপুরি ১০০ শতাংশ শেয়ার বিক্রির কথা বলে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget