এক্সপ্লোর

Maharashtra Assembly Elections 2024: অভিনেতা থেকে নেতা হতে গিয়েছিলেন, NOTA-র চেয়েও কম ভোট পেলেন বলিউডের ইনি

Ajaz Khan: একসময় হিন্দি সিরিয়াল এবং চলচ্চিত্রে নিয়মিত দেখা যেত এজাজকে।

মুম্বই: অভিনেতা থেকে নেতা হওয়ার ঝোঁক কমজনের হয় না। 'বিগ বস' খ্যাত অভিনেতা এজাজ খানও সেই রাস্তা ধরেছিলেন। কিন্তু গোড়াতেই জোর ধাক্কা খেতে হল তাঁকে। লজ্জাজনক হারের সম্মুখীন হলেন। কারণ NOTA-ৎর চেয়েও কম ভোট পেয়েছেন তিনি। সাকুল্যে মাত্র ১৫৩টি ভোট পেয়েছেন এজাজ। (Maharashtra Assembly Elections 2024)

একসময় হিন্দি সিরিয়াল এবং চলচ্চিত্রে নিয়মিত দেখা যেত এজাজকে।  রিয়্যালিটি শো 'বিগ বস'-এও অংশ নেন। সম্প্রতি রাজনীতিতে পদার্পণ করেন এজাজ। এ বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও নাম লেখান তিনি। ভারসোভা আসন থেকে প্রার্থী হন। কিন্তু শনিবার নির্বাচনের ফলপ্রকাশ হতে দেখা গেল, সাকুল্যে ১৫৩টি ভোট পেয়েছেন এজাজ। দুপুর সওয়া ৩টে পর্যন্ত এজাজের প্রাপ্ত ভোট ১৫৩ বলেই দেখা যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। সেই নিরিখে NOTA-য় ভোট পড়েছে ১২৭৮টি। (Ajaz Khan)

চন্দ্রশেখর আজাদের 'আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)' এজাজকে নির্বাচনের টিকিট দেয় এবছর। সোশ্যাল মিডিয়ায় এজাজের অনুরাগীর সংখ্যা প্রায় ৫৬ লক্ষ। অথচ তার সিকিভাগ ভোটও অভিনেতার ঝুলিতে পড়েনি। NOTA-য় ভোট দেওয়ার অর্থ, প্রার্থীদের কাউকেই পছ্ন্দ নয়। অর্থাৎ এজাজের নামের পাশের বোতামে চাপ দেওয়ার পরিবর্তে, সেই NOTA-য় ভোট দেওয়া শ্রেয় মনে হয়েছে সাধারণ মানুষের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajaz Khan (@imajazkhan)

এর আগে, লোকসভা নির্বাচনেও প্রার্থী হন এজাজ। মুম্বই নর্থ-সেন্ট্রাল আসন থেকে নির্বাচনে দাঁড়ান তিনি। কিন্তু সেখানেও মুখ থুবড়ে পড়েন এজাজ। অভিনয়েও সেভাবে সাফল্য পাননি তিনি। তাই এবার নতুন কোনও পেশার দিকে ঝুঁকবেন কি না, সেই নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এজাজ যদিও এই হার নিয়ে কোনও মন্তব্য করেননি। 

যে ভারসোভা আসন থেকে প্রার্থী হন এজাজ, সেখানে এগিয়ে রয়েছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) প্রার্থী হারুন খান। বিজেপি-র ভারতী লাভেকরের সঙ্গে জোর টক্কর চলছে তাঁর। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ফারাক মাত্র ২১৬০। শেষ পর্যন্ত কে বিজয়ী হন, তা-ই দেখার। তবে মহারাষ্ট্রে এবার বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার গড়তে চলেছে। মহারাষ্ট্র নিয়ে বুথফেরত সমীক্ষাতেও NDA এত ভোট পাবে বলে ইঙ্গিত ছিল না। শিবসেনা  (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget