এক্সপ্লোর

Ajit Pawar: দুর্নীতি মামলায় রেহাই, বাজেয়াপ্ত সম্পত্তিও ফেরত পেলেন অজিত, 'BJP-র ওয়াশিং মেশিনের কামাল', বলছেন বিরোধীরা

Maharashtra Politics: সব সম্পত্তি ফেরত পেয়ে গেলেন অজিত। 

মুম্বই: দেবেন্দ্র ফড়ণবীসকে আবারও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় বার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন নিজে। আর তার পরই আয়কর দফতরের হাতে বাজেয়াপ্ত হওয়া সব সম্পত্তি ফেরত পেলেন অজিত পওয়ার। ২০২১ সালে অজিতের প্রায় ১০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে আয়কর দফতর। সেই সব সম্পত্তি ফেরত পেয়ে গেলেন অজিত। (Ajit Pawar)

অজিত পওয়ার এবং তাঁর পরিবারের বেনামি সম্পত্তির বিষয়টি নিয়ে মামলা ঝুলছিল। সেই মামলা খারিজ করে দিয়েছে Prevention of Benami Property Transactions Appellate Tribunal. দেবেন্দ্রর সঙ্গে বৃহস্পতিবারই শপথ নেন অজিত। আর তার পর দিনই, শুক্রবার তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে থাকা বেনামি সম্পত্তির মামলা খারিজ হয়ে গেল। (Maharashtra Politics)

২০২১ সালের ৭ অক্টোবর অজিত এবং তাঁর পরিবারের একাধিক সম্পত্তিতে হানা দেয় আয়কর দফতর। বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় ছিল সাতারার চিনিকল, দিল্লির ফ্ল্যাট এবং গোয়ার রিসর্টও। সেই সময় শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেসেই শামিল ছিলেন অজিত। কংগ্রেস-শিবসেনা-NCP শিবিরের 'মহা বিকাশ আঘাডি' জোটের অংশ ছিলেন। 

এর পর আরব সাগর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ২০২২ সালেই 'মহা আঘাডি জোটে'র বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপি-র হাত ধরেন অজিত। নিজের পৃথক দল NCP (অজিত) গড়ে তোলেন। তাঁর সঙ্গে সেই বিদ্রোহে শামিল হয়ে উদ্ধব ঠাকরের হাত ছেড়ে সরে আসেন একনাথ শিন্ডেও। তৈরি করেন শিবসেনা (শিন্ডে)। এবারের বিধানভা নির্বাচনেও একসঙ্গেই লড়াই করেন তাঁরা। কিন্তু প্রথম বার একনাথ মুখ্যমন্ত্রী হলে, এবার তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাননি অজিত। সরাসরি জানিয়ে দেন, তাঁর সমর্থন বিজেপি-র প্রার্থীর দিকেই। ফলে শিন্ডের আশায় জল ঢেলে দেন অজিত। এর পরই বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি ফিরে পেলেন অজিত। 

আয়কর দফতরের দাবি ছিল, বেআইনি লেনদেনে ওই সম্পত্তিগুলিই মাধ্যম ছিল। জানা গিয়েছে, তদন্তে নেমে অজিতের নামে কোনও সম্পত্তি পাওয়া যায়নি। বেনামি সম্পত্তির সঙ্গে পওয়ার পরিবারের কোনও সংযোগ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তাই প্রমাণের অভাবে মামলা খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। অজিতের আইনজীবী প্রশান্ত পাটিত জানান, অজিত এবং তাঁর পরিবার কোনও অন্যায় করেছেন বলে আইনি প্রমাণ দেখাতে পারেনি তদন্তকারী সংস্থা। এর আগে, চলতি বছরের জুন মাসে ২৫ হাজার কোটি টাকার সমবায় দুর্নীতির মামলাও ক্লোজ করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বিজেপি-র হাত ধরার পর থেকেই দুর্নীতি মামলায় যেভাবে একের পর এক ক্লিনচিট পেয়ে যাচ্ছেন অজিত, সেই নিয়ে কটাক্ষ করেছেন শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত। তিনি প্রশ্ন তুলেছেন, এতদিন ৭০ হাজার কোটির দুর্নীতি বলে অভিযোগ করছিলেন মোদি। এখন বিজেপি-র ওয়াশিং মেশিনে ধুয়েমুছে সাফ গেল? কংগ্রেস নেত্রী বিনীতা জৈনের কথায়, 'ভ্রষ্টাচারী মালামাল,এই হল মোদির অমৃতকাল। এই জন্যই স্লোগান দিয়েছিলেন, 'এক হ্যায় তো সেফ হ্যায়'।'

সেরা শিরোনাম

গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
ABP Ananda Top 10, 21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget