এক্সপ্লোর

কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা সোমালিয়ার আল শবাব জঙ্গিগোষ্ঠীর

জঙ্গি সংগঠনের তরফে বলা হয়েছে, সোমালিয়া সীমান্ত লাগোয়া দক্ষিণপূর্ব কেনিয়ার সিমবা শিবিরে রবিবার ভোরে হামলা চালিয়েছে তারা।

নাইরোবি: এবার কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা। কেনিয়া ও আমেরিকার সংযুক্ত সেনাঘাঁটিতে বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে সোমালি জঙ্গি সংগঠন আল শবাব। জঙ্গি সংগঠনের তরফে বলা হয়েছে, সোমালিয়া সীমান্ত লাগোয়া দক্ষিণপূর্ব কেনিয়ার সিমবা শিবিরে রবিবার ভোরে হামলা চালিয়েছে তারা। এদিকে, যে অঞ্চলে ওই যৌথ সেনাঘাঁটি অবস্থিত, সেই লামুর কমিশনার ইরুঙ্গু মাচারিয়া বলেন, একটা হামলা হয়েছে। তবে, বাহিনীর প্রত্যাঘাতে হামলাকারীরা পিছু হঠেছে। তবে, কোনও হতাহতের খবর তিনি দেননি। প্রসঙ্গত, আল কায়দার সঙ্গে সম্পর্ক রয়েছে এই আল শবাব জঙ্গিগোষ্ঠীর। সোমালি সরকারকে উৎখাত করার ক্রমাগত চেষ্টা করে চলেছে এই গোষ্ঠী। গতমাসের শেষ দিকে, সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে নাশকতা হামলা চালায় এই গোষ্ঠী। তাতে ৭৯ জন প্রাণ হারিয়েছিলেন। গত কয়েক বছর ধরে সোমালিয়া ও কেনিয়ায় কয়েক’শ মানুষকে হত্যা করেছে আল শবাব। এর আগেও, গত সেপ্টেম্বরে মোগাদিশুর বাইরে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল তারা। ওই হামলায় একটি আত্মঘাতী গাড়ি-বোমা ও কয়েকজন সশস্ত্র জঙ্গি মার্কিন বায়ুসেনার ওই ঘাঁটিতে হামলা চালায়। কিন্তু, কোনও ক্ষয়ক্ষতি সেই সময় হয়নি। তবে সাম্প্রতিককালে, ক্রমাগত মার্কিন বাহিনীর অভিযানের মুখে ধীরে ধীরে তারা নিজেদের জমি হারাচ্ছিল। এদিনের হামলা তারই প্রত্যাঘাত বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে ৮৫ হাজারের বেশি ভোটে এগিয়ে হাসিরানি রথ, বললেন, '৩৪ বছরে CPM, ১৫ বছরে তৃণমূল যা করেনি, ৫ মাসে করেছেন শুভেন্দু অধিকারী'
নন্দীগ্রামে ৮৫ হাজারের বেশি ভোটে এগিয়ে হাসিরানি রথ, বললেন, '৩৪ বছরে CPM, ১৫ বছরে তৃণমূল যা করেনি, ৫ মাসে করেছেন শুভেন্দু অধিকারী'
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Keralam News: পিনারাই বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরে অনুমতি দিল আদালত, কী অভিযোগ ইডি-র?
পিনারাই বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরে অনুমতি দিল আদালত, কী অভিযোগ ইডি-র?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget