এক্সপ্লোর

Rajasthan Shocker: নৃশংস, স্ত্রীকে বাইকে বেঁধে গোটা গ্রাম ঘোরালো মদ্যপ স্বামী

Rajasthan News: স্ত্রীকে বাইকের পিছনে দড়ি দিয়ে বেঁধে গোটা গ্রাম ঘোরালো মদ্যপ স্বামী। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানে।

জয়পুর: নৃশংস এক ঘটনার সাক্ষী হল রাজস্থানের (Rajasthan Shocker) নাগৌর (Nagaur) জেলার বাসিন্দারা। একজন মহিলাকে বেধড়ক মারধরের পর তাঁকে মোটর বাইকের পিছনে বেঁধে গোটা গ্রাম ঘোরালো মদ্যপ স্বামী।  এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩২ বছর বয়সী ওই যুবকের নাম প্রেমারাম মেঘওয়াল।

আরও পড়ুন: RG Kar Medical Student Death: কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তায় প্রশ্ন, RG কর নিয়ে মমতাকে বার্তা প্রিয়ঙ্কার

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখার পরেই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এপ্রসঙ্গে স্থানীয় পাঁচোদি থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সুরেন্দ্র কুমার জানিয়েছেন, ধৃত ওই যুবক প্রায় মাসখানেক আগে নৃশংস ওই ঘটনাটি ঘটিয়েছে পাঁচৌদি থানার অন্তর্গত নাহারসিংহপুরা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্ত্রীকে বেধড়ক মারধরের পর নিজের মোটর বাইকের পিছনে তাঁকে দড়ি দিয়ে বেঁধে গোটা গ্রাম ঘোরায় ওই যুবক। গ্রামবাসীদের মধ্যে কেউ একজন এই ঘটনার ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দি করলেও কেউ বিষয়টি আটকাতে আসেননি। অন্যদিকে ওই মহিলাও নতুন করে যাতে কোনও গণ্ডগোল না হয় তার জন্য এই বিষয়ে অভিযোগ না জানিয়ে বর্তমানে নিজের আত্মীয়দের সঙ্গে বসবাস করছেন।

আরও পড়ুন: Muhammad Yunus : ঐতিহাসিক মন্দির পরিদর্শন ইউনূসের, বাংলাদেশে হিন্দুদের সঙ্গে কোনও বৈষম্য হবে না বলে আশ্বাস

সোমবার নৃশংস ওই ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসতেই তদন্তে নামে পুলিশ। তারপরই প্রেমারাম মেঘওয়ালকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত যুবকের একজন প্রতিবেশী জানান, ১০ মাস আগে ২ লক্ষ টাকা দিয়ে ওই মহিলাকে কিনে নিয়ে এসে বিয়ে করেছিল প্রেমারাম। তারপর থেকে প্রতিদিনই মহিলাকে বেধড়ক মারধর করত। এমনিতে কোনও কাজ করত না সে। সারাদিন মদ খেয়েই থাকত।

এপ্রসঙ্গে নাগৌরের পুলিশ সুপার নারায়ন টোগাজ জানান, এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি আমরা। প্রাথমিকভাবে জানা গেছে, ওই মহিলা তাঁর বোনের সঙ্গে যাওয়ার কথা বলায় গণ্ডগোলের সৃষ্টি হয়। তারপরই নৃশংস ওই ঘটনা ঘটে। আমরা ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি নাগৌরে এলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি যে ভিডিওটি করেছিল কিন্তু ওই যুবককে আটকানোর চেষ্টা করেনি তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: Aparna Sen In RG Kar: "পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত হোক। আমার কণ্ঠ তোমাদের কণ্ঠের সঙ্গে মেলালাম।" RG করে আন্দোলনকারীদের পাশে অপর্ণা সেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget