এক্সপ্লোর

BJP MP John Barla : মানসিক হেনস্থার অভিযোগ, অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা মামলার পথে বার্লা

সম্প্রতি পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব হন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তার পরই রাজ্যের বিভিন্ন থানায় আলিপুরদুয়ারের সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : এবার পাল্টা জন বার্লার। তাঁকে মানসিক হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ আলিপুরদুয়ারের সাংসদের। তাই 'তপশিলি জাতি ও উপজাতি' আইনে মামলা করার আবেদন জানিয়ে পাল্টা থানায় অভিযোগ পাঠাতে শুরু করেছেন সাংসদ।

সম্প্রতি পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব হন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। তিনি বলেন, আলাদা রাজ্য হলেও ভাল, আবার কেন্দ্র শাসিত অঞ্চল হলেও ভাল। তাঁর এই দাবির পর উস্কানিমূলক কথা বলার অভিযোগে আলিপুরদুয়ার সহ বিভিন্ন থানায় বার্লার বিরুদ্ধে অভিযোগ জানায় শাসকদল তৃণমূল কংগ্রেস । রাজ্যের বিভিন্ন থানায় আলিপুরদুয়ারের সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। 

এবার পাল্টা অভিযোগের পথে হাঁটলেন আলিপুরদুয়ারের সাংসদ। মূলত রাজ্যের যেসব থানায়, যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে সেই নির্দিষ্ট থানায় অভিযোগ জানানো হচ্ছে বলে দাবি বার্লার। স্পিড পোস্টের মাধ্যমে এই অভিযোগ জানানো হচ্ছে বলে আজ জানিয়েছেন তিনি।

আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ বলেন, " আমি ট্রাইবাল সম্প্রদায়ের একজন মানুষ। নির্বাচিত সাংসদ। আমি মানুষের দাবি তুলে ধরেছি মাত্র। এটা আমার দায়িত্ব। সংবাদ মাধ্যমে মন্তব্য করার পর কোথাও কোন অশান্তি, গণ্ডগোল হয়নি। অথচ মানসিক চাপ তৈরির জন্য কোভিডের এই পরিস্থিতিতে ভিড় করে থানায় থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আমি ট্রাইবাল অ্যাট্রোসিটি আইনে মামলা করার জন্য অভিযোগ জমা দিয়েছি। বিচার চাই।  মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। তাঁর তোলা জনগণের আওয়াজকে এভাবে দমানো যাবে না বলে দাবি আলিপুরদুয়ারের সাংসদের।

আলিপুরদুয়ারের ফালাকাটা থানায় আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কর ওরফে বাবলু করের বিরুদ্ধে, দিনহাটা থানায় দিনহাটা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকারিয়া হোসেন ও কলকাতার ভবানীপুর থানায় আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের বিরুদ্ধে অভিযোগ পাঠিয়েছেন সাংসদ। 

যদিও এ ব্যাপারে জেলা তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এদিকে বিজেপি সাংসদের অভিযোগ প্রসঙ্গে আলিপুরদুয়ারের পুলিশ সুপারের দাবি, এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget