এক্সপ্লোর

Ganga Prasad Sharma : আলিপুরদুয়ার বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দলের জেলা সভাপতি

তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। সুখেন্দুশেখর রায়, মুকুল রায় ও ব্রাত্য বসুর উপস্থিতিতে আজ তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। 

কলকাতা : গতকালই জানিয়েছিলেন তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেইমতোই আজ তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। সুখেন্দুশেখর রায়, মুকুল রায় ও ব্রাত্য বসুর উপস্থিতিতে আজ তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। 

আলিপুরদুয়ারে ভাল ফলের পরেও গেরুয়া শিবিরে ভাঙন। গঙ্গাপ্রসাদ শর্মা সহ মোট আট জন আজ তৃণমূলে যোগ দিলেন। পরে গঙ্গাপ্রসাদবাবু বলেন, ভোটের আগে থেকেই এর পটভূমিকা তৈরি হয়েছিল। যখন বিজেপির জেলা নেতৃত্বকে তোয়াক্কা না করে জেলা থেকে সরাসরি মানুষকে কলকাতায় নিয়ে এসে যোগদান করিয়েছেন। দিল্লি নিয়ে গিয়ে যোগদান করিয়েছেন। জেলা নেতৃত্বকে জানানোর যোগ্যও মনে করেনি। তখন থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। আমি তার প্রতিবাদও করেছিলাম। কিন্তু, ভোটের সময় আমি দল ছাড়িনি। সেই সময় দল ছাড়লে আমাকে 'গদ্দার' বলা হত। আমি ফল করে দেখিয়েছি। পাঁচে পাঁচ দলকে দিয়েছি। রেজাল্ট দেওয়ার পরে আমার মন ভেঙে ছিল। তাই আজ আমি এই জায়গায়।    

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার হিড়িক পড়েছিল। প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও নেতার বিজেপিতে যোগদানের খবর মিলছিল। কিন্তু বিধানসভা ভোটে ২০০ আসন পেয়ে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হয়নি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটেছে তৃণমূলের। ভোটের ফল ঘোষণার পর দল বদলে বিজেপিতে যাওয়া অনেক নেতাই পুরানো দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। এরমধ্যে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর দক্ষিণবঙ্গে ভাঙনের মুখে বিজেপি। কার্যত একই পরিস্থিতি উত্তরবঙ্গে বিজেপির স্ট্রং-হোল্ড বলে পরিচিত আলিপুরদুয়ারেও। গেরুয়া ব্রিগেডে ভাঙন ধরিয়ে খোদ জেলা সভাপতিই সদলবলে তৃণমূলে যোগ দিলেন। বিজেপির জেলা সভাপতি হিসেবে পাওয়া গাড়িও ছেড়ে দিয়েছেন গঙ্গাপ্রসাদ শর্মা। 

২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের হাত থেকে আলিপুরদুয়ার আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। বিধানসভা ভোটে জেলার ৫টি বিধানসভার সবকটিই বিজেপির দখলে। পর্যবেক্ষক মহলের একাংশের মতে, ২০১৫ থেকে জেলা বিজেপির সভাপতির দায়িত্ব সামলানো গঙ্গাপ্রসাদ শর্মার মতো দক্ষ সংগঠকের দলত্যাগ নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget