এক্সপ্লোর

সব দেশই এমন পরিস্থিতির সামনে পড়বে, চিন করোনা মৃতের সংখ্যা বাড়ানোর পর বলল হু

তাদের বক্তব্য, ইউহান শহরের স্বাস্থ্য ব্যবস্থা করোনা ছড়ানোর সময় মারাত্মক চাপে ছিল, অনেক রোগী বাড়িতেই মারা যান, আবার অনেকের মৃত্যু হয় অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে।

জেনেভা: করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলে এলে আরও বহু দেশের চিনের মত মৃতের সংখ্যা সংশোধন করতে হতে পারে। চিন তাদের ভূখণ্ডে করোনায় মৃতের সংখ্যা এক লাফে প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে দেওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এ কথা বলল। তাদের বক্তব্য, ইউহান শহরে সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়ায়, ফলে আধিকারিকদের পক্ষে প্রত্যেক মৃত্যু ও প্রত্যেক সংক্রমিতের খবর নথিবদ্ধ করা কঠিন হয়ে পড়ে। এখন কথা হল, ইউহানের আধিকারিকরা প্রথম থেকেই সংক্রমণের কথা চাপার চেষ্টা করেন। যে চিকিৎসকরা সংক্রমণের ব্যাপারে অনলাইনে সতর্ক করার চেষ্টা করেন, তাঁদের কড়া সাজা দেওয়া হয়। তা ছাড়া সংক্রমিত রোগীদের ব্যাপারে তথ্য নথিবদ্ধ করার সময় সরকারের সদিচ্ছা নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কারণ, গুনতির সময় নিজেদের মানদণ্ডেই বারবার পরিবর্তন করে তারা।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য চিনের পাশে প্রথম থেকেই দাঁড়িয়েছে, তাদের বক্তব্য, সংক্রমণ যখন ছড়াচ্ছে, তখন প্রত্যেক মৃত ও প্রত্যেক সংক্রমিতের তথ্য রাখা কঠিন হয়ে পড়ে। অন্য বহু দেশের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন তাদের পিছনে ফিরে নিজেদের দায়ের করা রেকর্ড খতিয়ে দেখতে হবে, ভাবতে হবে, আমরা কি সব মামলা বুঝতে পেরেছিলাম? তাদের বক্তব্য, ইউহান শহরের স্বাস্থ্য ব্যবস্থা করোনা ছড়ানোর সময় মারাত্মক চাপে ছিল, অনেক রোগী বাড়িতেই মারা যান, আবার অনেকের মৃত্যু হয় অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে। স্বাস্থ্যকর্মীরা রোগীদের চিকিৎসাতেই মনপ্রাণ লাগিয়েছিলেন, কাগজপত্রে সব তথ্য নথিবদ্ধ করার সময় পাননি। তবে সব দেশকে মৃত ও সংক্রমিতের ব্যাপারে তথ্য ঠিক সময়ে নথিবদ্ধ করার অনুরোধ করেছে তারা। করোনা তথ্য গোপন করা নিয়ে গোটা বিশ্বে সমালোচিত চিন মৃতের সংখ্যা গতকাল সংশোধন করেছে। ইউহানে মৃতের সংখ্যা বেড়েছে ১,২৯০। সব মিলিয়ে চিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৪,৬৩২।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
পাকিস্তানের ৩০ জঙ্গির 'খেল খতম' ! নিখুঁত অপারেশন ভারতীয় এজেন্টের, লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!
পাকিস্তানে ঢুকে ৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় এজেন্ট , লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget