এক্সপ্লোর

All Party Meeting: Operation Sindoor নিয়ে সর্বদল বৈঠক, মোদির অনুপস্থিতিতে ফের প্রশ্ন

Operation Sindoor: দিল্লি সূত্রে খবর, এদিন সর্বদল বৈঠকে নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

নয়াদিল্লি: পাকিস্তানে Operation Sindoor চালানোর পর সর্বদল বৈঠক। বিরোধীদের ঐক্য বজায় রাখার বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সংসদের লাইব্রেরিতে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। সেখানে মঙ্গল-বুধ মধ্যরাতে পাকিস্তানে চালানো সেনা অভিযানের খুঁটিনাটি তুলে ধরা হয়। পাকিস্তানের ভিতরে ঢুকে যেভাবে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য দেশের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন সকলে। কিন্তু বৈঠকে আজও উপস্থিত থাকতে দেখা যায়নি প্রধানমন্ত্রী মোদিকে। (All Party Meeting)

তবে বৈঠকে মোদির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কংগ্রেস নেতা পবন খেরার বক্তব্য, "গোটা বিশ্বকে বার্তা দিতে হলে প্রধানমন্ত্রীর নিজের বৈঠকে যোগ দেওয়া উচিত। আমরা তো বার বার অনুরোধ করছি। ভারত যে ঐক্যবদ্ধ, বিশ্বের কাছে সেই বার্তা যাওয়া উচিত।" এর আগে, পহেলগাঁও হামলার পর যে সর্বদল বৈঠক ডাকা হয়, সেখানেও মোদি উপস্থিত ছিলেন না। বিহারে অন্য় কর্মসূচি নিয়ে ব্য়স্ত ছিলেন তিনি। সেই সময়ও বিরোধীরা সমালোচনায় সরব হয়েছিলেন। (Operation Sindoor)'

বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, "ওঁরা যা বললেন, আমরা শুনলাম। দেশের নিরাপত্তার স্বার্থে কিছু জিনিস গোপন রাখতে হচ্ছে, প্রকাশ করা যাচ্ছে না বলে জানালেন। আমরা যাঁরা ছিলাম বৈঠকে, সকলেই সরকারকে সমর্থন জানিয়েছি। দেশের স্বার্থে পাশে থাকার বার্তা দিয়েছি আমরা।" বৈঠকে মোদির অনুপস্থিতি নিয়ে বলেন, "গতবারও ছিলেন না, এবারও ছিলেন না। ওঁর ইচ্ছে। উনি হয়ত নিজেকে সংসদের ঊর্ধ্বে মনে করেন। সময় এলে নিশ্চই বলব। এই সঙ্কটের সময় সমালোচনা করতে চাই না।"

আসাদউদ্দিন ওয়েইসি বলেন, "ভারতীয় সেনার প্রশংসা করেছি, সরকারের প্রশংসা করেছি। Operation Sindoor নিয়ে বলেছি। The Resistamce Front-এর বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে প্রচারের কথা বলেছি আমি, যাতে সেটিকে আন্তর্জাতিক সংগঠন হিসেবে গণ্য করা যায়। ভারতে সন্ত্রাস ছড়াতে চায় ওরা। আমেরিকার কাছে TRF-কে জঙ্গি সংগঠন ঘোষণার কথা বলতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলতে হবে আমাদের।"

দিল্লি সূত্রে খবর, এদিন সর্বদল বৈঠকে নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। বৈঠকে সরকারের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, জেপি নাড্ডারা। কংগ্রেসের তরফে বৈঠকে ছিলেন বিরোধী দলনেতা রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়গে। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, DMK-র টিআর বালুও বৈঠকে যোগ দেন।

সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, উদ্ধব ঠাকরের শিবসেনার সঞ্জয় রাউত, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিয়া সুলে, AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি, বিজু জনতা দলের সস্মিত পাত্রও বৈঠকে যোগ দেন এদিন। বিরোধীরা প্রত্যেকেই সেনার সাহসিকতার প্রশংসা করেছেন। সন্ত্রাসের সঙ্গে আপসের প্রশ্ন নেই বলে জানিয়েছেন সকলে। 

এর আগে, বুধবার কংগ্রেস ওয়র্কিং কমিটির বৈঠকেও পাকিস্তানে স্ট্রাইকের জন্য সেনাকে সমর্থনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget