এক্সপ্লোর

Amarnath Yatra 2025: ৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা; বাড়তি সতর্ক প্রশাসন, নিরাপত্তারক্ষীদের কবলে এলাকা

Pahalgam News Update: কিন্তু ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে হিনদু নিধনের পর, উপত্যকার পরিস্থিতি অনেকটাই থমথমে। তবে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে উপত্যকা।

সন্দীপ সরকার, শ্রীনগর: ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবছরের অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025)। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার বাড়তি সতর্ক প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। পুণ্যার্থীদের থাকার ক্যাম্প থেকে অমরনাথ পৌঁছনোর রাস্তা, জোরদার করা হয়েছে নজরদারি। সেসব কিছুই ঘুরে দেখল এবিপি আনন্দ।  

বাড়তি সতর্ক প্রশাসন: প্রকৃতি এখানে যেন উজার করে দিয়েছে নিজেকে। যে দিকেই চোখ যায় শুধু বরফে ঢাকা পাহাড় আর পাহাড়। অনেক জায়গায় ঝরনার জলও জমে বরফ হয়ে গেছে। কোথাও দুর্গম পাহাড়ি পথের সঙ্গে রয়েছে সবুজ উপত্যকা।  আর এরইমধ্যে রয়েছে অমরনাথের তুষারধবল শিবলিঙ্গ। একদিকে নৈস্বর্গিক সৌন্দর্য আর অন্যদিকে আধ্যাত্মিক টান, প্রতি বছর অমরনাথ যাত্রায় ছুটে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। কিন্তু ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে হিন্দু নিধনের পর, উপত্যকার পরিস্থিতি অনেকটাই থমথমে। তবে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে উপত্যকা। ঘুরে দাঁড়াতে চাইছেন এলাকার ব্যবসায়ীরাও।

এ বছর ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। এবারের অমরনাথ যাত্রা চলবে ৯ অগাস্ট পর্যন্ত। ইতিমধ্যে অমরনাথ যাত্রার জন্য ৩ লক্ষ পুণ্যার্থীর আবেদন জমা পড়েছে। ৩ অগাস্ট পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। তার আগে গোটাটাই চলছে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। যাত্রাপথের দু'ধারেই ব্যবস্থা করা হয়েছে আঁটসাঁট নিরাপত্তার। সাধারণত অমরনাথ যাত্রার জন্য দুটি রুট রয়েছে। প্রথমটি পহেলগাঁও থেকে চন্দনওয়াড়ি হয়ে এবং দ্বিতীয়টি সোনমার্গ থেকে বালতাল হয়ে। গোটা এলাকাই এখন চলে গেছে নিরাপত্তারক্ষীদের কবলে। যাঁরা পহেলগাঁও হয়ে অমরনাথে যাবেন, তাদের জন্য প্রথম বেস ক্য়াম্প হল নুয়ান বেসক্য়াম্প। যেখানে পরপর লাইন করা হয়েছে। পুণ্য়ার্থীরা প্রত্য়েকে লাইনে দাঁড়াবেন এবং তাঁদের ব্য়ক্তিগত চেকিং হবে। তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্র চেকিং হবে। প্রথম পরীক্ষা এই জায়গাতে। পারমিট চেক এবং যা সরঞ্জাম রয়েছে তা চেক করা হবে।পুণ্যার্থীদের থাকার জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক হ্যাঙার। এক একটা হ্য়াঙারের নীচে ৫০টি রুম। তিনটে হ্য়াঙারে ১৫০টি রুম। ৪ নম্বর আরও বড়, সেখানে থাকবে ডরমিটারি। পুরো চত্বরটা ঘিরে থাকবে ২ মানুষ উঁচু পাঁচিল।

সোনমার্গ থেকে বালতাল যাওয়ার যে রাস্তা, তার ধার ঘেঁষেই তৈরি হচ্ছে জোজিলা টানেল। ১৪ কিলোমিটার লম্বা এই টানেলটি নির্মাণের কাজ শেষ হলে, এটিই হবে এশিয়ার সবচেয়ে বড় টানেল। নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতিতে তৈরি হওয়া এই টানেলে থাকছে সিসিটিভি, রেডিও নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং হাওয়া চলাচলের মতো সুবিধা। ইতিমধ্যেই ৭০ শতাংশের বেশি কাজ হয়ে গেছে। প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই জোজিলা টানেল। এই টানেলটি হয়ে যাওয়ার পর, যে জোজিলা পাস পেরোতে ৩ ঘণ্টার বেশি সময় লাগত, সেটাই যাওয়া যাবে মাত্র ২০ মিনিটে। 

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget